Murshidabad: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকেই গায়ের টাকা! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা - Bengali News | Murshidabad customers are furious after a state owned bank stole their money - 24 Ghanta Bangla News
Home

Murshidabad: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকেই গায়ের টাকা! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা – Bengali News | Murshidabad customers are furious after a state owned bank stole their money

Spread the love

মুর্শিদাবাদের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে বিক্ষোভImage Credit: TV9 Bangla

মুর্শিদাবাদ:  রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে টাকা তছরূপের অভিযোগ। প্রতিবাদে ব্যাঙ্কের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন গ্রাহকরা। সোমবার ব্যাঙ্ক খুলতেই উত্তেজনা ফরাক্কার ওই ব্যাঙ্কে। ব্যাঙ্ক খুলতেই আচমকা গ্রাহকদের একাংশ ব্যাঙ্কের মূল গেট বন্ধ রেখে বিক্ষোভ শুরু করেন। অভিযোগ, ব্যাঙ্কের অস্থায়ী কর্মী প্রবীর দত্ত দীর্ঘদিন ধরে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে টাকা তছরূপ করে আসছেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন সাধারণ গ্রাহকরা। মুহূর্তে ব্যাঙ্ক চত্বরে সৃষ্টি হয় ব্যাপক উত্তেজনা।

বিক্ষোভকারীদের অভিযোগ, শুধু প্রবীর দত্তই নয়, ব্যাঙ্কের আরও কয়েকজন স্থায়ী কর্মীও এই অনিয়ম ও তছরূপে জড়িত থাকতে পারেন। গ্রাহকদের দাবি, দীর্ঘদিন ধরে তাঁদের অ্যাকাউন্ট থেকে রহস্যজনকভাবে টাকা উধাও হচ্ছিল, অথচ ব্যাঙ্ক কর্তৃপক্ষ কোনও সঠিক ব্যাখ্যা দিতে পারেনি। বহুবার অভিযোগ জানানো সত্ত্বেও কর্তৃপক্ষ নীরব থাকায় ক্ষোভ আরও বাড়তে থাকে। অবশেষে সোমবার সকালে ঘটনার সত্যতা স্পষ্ট হতেই ক্ষুব্ধ গ্রাহকরা ব্যাঙ্কের সামনে জড়ো হয়ে তীব্র বিক্ষোভে ফেটে পড়েন।

যদিও ব্যাঙ্ক ম্যানেজার জানিয়েছেন, “এখনও পর্যন্ত ৬৪লক্ষ টাকা আর্থিক তছরূপ হয়ে আছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।” ঘটনার খবর পেয়ে ফরাক্কা থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের উপস্থিতিতেও বিক্ষোভ কিছুক্ষণ ধরে চলে।

ব্যাঙ্কের এক গ্রাহকের অভিযোগ, “ভাবতে পারছেন, কোনও বেসরকারি ব্যাঙ্কে টাকা রাখিনি। টাকা রেখেছিলাম সরকারি ব্যাঙ্কে। সেখানেও কি কোনও নিশ্চয়তা রয়েছে। টাকা গায়েব হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে আমরা কোথায় যাব। ব্যাঙ্কের ম্যানেজারকেই বারবার বলি। আমরা নামটাও বলছি, কে এরকমটা করতে পারেন। তারপরও কেন কোনও পদক্ষেপ করা হচ্ছে।” ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে বিভাগীয় তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। টাকা যে তছরূপ হয়েছে, সেই বিষয়টি মেনে নিয়েছেন ম্যানেজারও। দ্রুত কোনও পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছেন তিনি। কিন্তু এখন আর কথা মানতে রাজি নন গ্রাহকরা। তাঁরা নিজেদের পুঁজি ফেরতের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *