Jadavpur University: PHD করতে-করতে আবার মাস্টার্সে ভর্তির চেষ্টা, JU-তে তুমুল বিক্ষোভ – Bengali News | Attempt to get admission in Masters while doing PhD, huge protest at Jadavpur University
ভর্তি ঘিরে উত্তাল যাদবপুর Image Credit: Tv9 Bangla
যাদবপুর: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) ভর্তি নিয়ে বিতর্ক। প্রভাব খাটিয়ে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে ভর্তির আবেদন করার অভিযোগ TMCP নেতার বিরুদ্ধে। গবেষণা করতে-করতে ফের মাস্টার্স বা স্নাতকোত্তরে ভর্তির চেষ্টার অভিযোগ সঞ্জীব প্রামাণিকের বিরুদ্ধে।
জানা যাচ্ছে, সঞ্জীব মাস্টার্সে ভর্তির আবেদন করার সঙ্গে-সঙ্গেই তা মঞ্জুর হয়ে যায়। আর তারপর চলে আসে প্রবেশিকা পরীক্ষার অ্যাডমিট কার্ডও। পরীক্ষা দিয়ে ভেরিফিকেশন পর্যন্ত হয়ে গিয়েছে তাঁর। যা নিয়ে শুরু হয়ছে বিতর্ক। এরপরই বিক্ষোভ দেখাত শুরু করেন বিক্ষোভে সামিল যাদবপুরের সব ছাত্র সংগঠন।
এসএফআই-এর এক সদস্য বলেন, “আমরা দেখেছি গণজ্ঞাপন বিভাগে তৃণমূলের এক নেতা পিএইচডি করছে। তাঁকে বেআইনিভাবে এই বিভাগে ভর্তি করানো হয়েছে। আমরা চাই অবিলম্বে তাঁর ভর্তি বাতিল করুক। আর তার থেকেও বড় কথা, পিএইচডি করতে করতে মাস্টার্সে ভর্তি সম্ভব নয়। তারপরও কীভাবে সে ভর্তি হয়ে যাচ্ছে? যাঁরা যোগ্য, যাঁদের সত্যিই ভর্তির প্রয়োজন রয়েছে তাঁরা তো ওয়েটে চলে যাচ্ছেন।” RSF-এর এক সদস্য বলেন, “পরিষ্কার ভাবে সে ডিক্লেয়ার করেছে যে সে ছাত্র নয়। ইউনিভার্সিটির এনরোলড নয়। ফর্মে পরিষ্কার লেখা যে তথ্যগত ভুল থাকলে সেই আবেদন ক্যান্সেল হয়ে যাবে। কিন্তু তার অ্যাডমিশনের জন্য আলাদা মিটিং ডাকা হচ্ছে।”
এবার যার বিরুদ্ধে অভিযোগ, সেই সঞ্জীব প্রামাণিক বলেন, “আমি তো স্কলার। তো পিএইচডি-র সিনিয়র একজন রিসার্চ-স্কলার সে ছাত্র নয়, এটা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তিগত ত্রুটি। বিশ্ববিদ্যালয়ের ভাবা উচিত ফর্মের মডিফিকেশন আনবে কি না। তবে আমার মাস্টার্স করা নিয়ে যাঁদের সমস্যা এই বিষয়টি আমি কর্তৃপক্ষকে জানিয়েছি।”