Kalna: অসমে কাজে গিয়েছিলেন, বিস্ফোরণে আহত হয়ে আজ কোমায়, বেঁচে থাকার লড়াই চালাচ্ছে ধনঞ্জয়ের পরিবার - Bengali News | Kalna He went to work in Assam, injured in the blast and is in a coma today, Dhananjay's family is fighting for survival - 24 Ghanta Bangla News
Home

Kalna: অসমে কাজে গিয়েছিলেন, বিস্ফোরণে আহত হয়ে আজ কোমায়, বেঁচে থাকার লড়াই চালাচ্ছে ধনঞ্জয়ের পরিবার – Bengali News | Kalna He went to work in Assam, injured in the blast and is in a coma today, Dhananjay’s family is fighting for survival

Spread the love

কালনা: অভাবের সংসারে একটু সুখ ফেরাতে গিয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন কালনা ২ নম্বর ব্লকের জিউধারার ২৫ বছরের যুবক ধনঞ্জয় বালা। প্রায় দু’মাস ধরে কোমায় আচ্ছন্ন তিনি। মাথায় গুরুতর চোট লাগার পরও অর্থাভাবে এখন বাড়িতেই বিনা চিকিৎসায় পড়ে আছেন ধনঞ্জয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগে রুজির সন্ধানে ধনঞ্জয় যান অসমের গুহাটির রগুহাটিতে।

সেখানে একটি অ্যালুমিনিয়াম কড়াই পালিশ করার কারখানায় কাজ করতেন তিনি। কাজের সময় মেশিন বিস্ফোরণে গুরুতর আহত হন ধনঞ্জয়। প্রথমে গুহাটিতেই প্রাথমিক চিকিৎসা করা হয়। এরপর কোম্পানির পক্ষ থেকে তাঁকে কালনায় বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু তারপর থেকে ধনঞ্জয় আর চেতনা ফিরে পাননি।

বর্তমানে ধনঞ্জয় সম্পূর্ণ শয্যাশায়ী। রাইস পাইপের সাহায্যে খাওয়ানো হয় তাঁকে। দীর্ঘদিন ধরে একই অবস্থায় পড়ে থাকার কারণে তাঁর শরীরে বেডসোরও হয়েছে। টাকার অভাবে চিকিৎসা একপ্রকার বন্ধ।

ধনঞ্জয়ের বাবা হোটেলে রাঁধুনির কাজ করেন। দিন আনা দিন খাওয়া সংসারে ওষুধ কেনা তো দূরের কথা, নুন আনতে পান্তা ফুরায়। অসহায় পরিবারের আর্তি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হলে, হয়তো ছেলেটার চিকিৎসা আবার শুরু করা যাবে।

ধনঞ্জয়ের মা বলেন, “আমার ছেলে এখনও ঠিক করে কথা বলতে পারছে না। ডান হাতটাই শুধু নড়ে। অসমে কাজে গিয়েছিল। লোহা পড়েছিল মাথায়, তারপর যে বেঁচে ফিরছে এই অনেক। ওখানেও চিকিৎসা হয়েছে। কিন্তু তারপর মালিক পাঠিয়ে দেন। এখন এখানেই চিকিৎসা চলছে। আমি চাই দশ জন যাতে সাহায্য করেন, যাতে ছেলেটার একটু চিকিৎসা করাতে পারি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *