কোন সমস্যায় পড়লেন 'সাইয়ারা' ছবির নায়িকা অনীত? - Bengali News | Saiyaara actress Aneet Padda accused of hurting muslim sentiments as old video goes viral - 24 Ghanta Bangla News
Home

কোন সমস্যায় পড়লেন ‘সাইয়ারা’ ছবির নায়িকা অনীত? – Bengali News | Saiyaara actress Aneet Padda accused of hurting muslim sentiments as old video goes viral

Spread the love

‘সাইয়ারা’ ছবির সূত্র ধরে জনপ্রিয়তা পেয়েছেন নায়িকা অনীত পাড্ডা। তবে হঠাত্‍ চর্চা শুরু হয়েছে, তাঁর সাম্প্রতিক খ্যাতি এখন বিপদের মুখে, একটি পুরনো ভিডিওর কারণে যা এখন ইন্টারনেটে ভাইরাল। ভিডিওটি সম্ভবত বেশ কিছুদিন আগের, যেখানে অনীতকে দেখা যাচ্ছে উর্দু ভাষায় লেখা বিখ্যাত কবিতা ‘লব পে আতি হ্যায় দুয়া’ গান হিসেবে পরিবেশন করতে। এখানেই মূল আপত্তির জায়গা। এটি মূলত ইসলামী ধর্মপ্রাণ কবিতা।

ইন্টারনেটে ভিডিওটির নীচে নেতিবাচক মন্তব্যের ঝড়। কেউ লিখেছেন, “দুনিয়ায় কি গান কম পড়ে গিয়েছে যে এই কবিতাকে গান বানিয়ে নাচ করছেন?”, “এবার ইনি ফ্লপ হবেন”, “এই কাজটা খুবই হতাশাজনক”, “লজ্জাজনক, খুবই খারাপ কাজ করেছেন উনি” — এমন অনেক মন্তব্য দেখা গিয়েছে। তবে, কিছু ভক্ত অনীতের পক্ষে কথা বলেছেন। “এটা শুধুই কবিতা, এতে দোষের কিছু নেই” — এমন প্রতিক্রিয়াও এসেছে। তা সত্ত্বেও, ভিডিওটির স্কিটধর্মী উপস্থাপনাই অনেকে বলছেন মূল সমস্যা, যা অভিনেত্রীর নতুন ভক্তদের মনে হতাশা তৈরি করেছে।

অনীতকে ছবির দুনিয়ার একেবারেই কেউ চিনতেন না। ‘সাইয়ারা’ ছবির সূত্র ধরে নায়িকার হঠাত্‍ জনপ্রিয়তা পাওয়া। ছবিতে নায়ক আহান পাণ্ডের সঙ্গে নায়িকার রসায়ন ছিল দেখার মতো। ইদানীং বলিউড এই চর্চায় সরগরম যে বড়পর্দার নায়ক-নায়িকা ব্যক্তিগত জীবনে প্রেম করছেন।  তবে সত্যি তাঁরা প্রেম করছেন কিনা, এই ব্যাপারে কোনও বিবৃতি দেননি। অনীত এরপর কোন ছবি করবেন, তা নিয়ে বেশ কিছুটা চর্চা শুরু হয়েছে বলিউডে। তবে তারই মধ্যে এই পুরোনো ভিডিয়ো ঘিরে সমস্যা তৈরি হয়েছে।

লক্ষণীয় এর আগে নায়িকা ম্রুণাল ঠাকুরের একটা ভিডিয়ো ঘিরে একই ধরনের সমস্যা তৈরি হয়েছিল। অভিনেত্রী বিপাশা বসুকে নিয়ে একটা মন্তব্য করেছিলেন। কিন্ত তা নিয়ে বিতর্ক তৈরি হয়। অভিনেত্রী একটা বিবৃতিতে জানান, তিনি আগে এরকম কথা বললেও, সেটা নিয়ে এখন আলোচনার কোনও যুক্তি নেই। অনীত আগামী দিনে কোনও বিবৃতি দেবেন কিনা, সেটা দেখার অপেক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *