পূর্ব বর্ধমানের রায়না ১ নম্বর ব্লকে ফের এক তৃণমূল নেতার উস্কানিমূলক বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া ছড়িয়েছে। ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বামদেব মণ্ডল প্রকাশ্য সভা থেকে বিজেপি নেতাকর্মীদের ‘বেঁধে পেটানোর’ হুমকি দিয়ে নতুন করে বিতর্কে জড়িয়েছেন। শুক্রবার শ্যামসুন্দর বাজারে ব্লক তৃণমূলের উদ্যোগে আয়োজিত বিজয়া সম্মেলনীতে বক্তব্য রাখতে গিয়ে বামদেব বলেন, রায়নাতে কেউ সাম্প্রদায়িকতার বিষ […]