Donald Trump: 'আমার হয়েই মাচাদো পুরস্কার গ্রহণ করেছে', নোবেল না পাওয়ার পর বললেন ট্রাম্প - Bengali News | US President Donald Trump Says He Saved Millions of Peoples Lives, Machado Accepted Nobel in His Honour - 24 Ghanta Bangla News
Home

Donald Trump: ‘আমার হয়েই মাচাদো পুরস্কার গ্রহণ করেছে’, নোবেল না পাওয়ার পর বললেন ট্রাম্প – Bengali News | US President Donald Trump Says He Saved Millions of Peoples Lives, Machado Accepted Nobel in His Honour

Spread the love

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।Image Credit: PTI

ওয়াশিংটন: স্বপ্নভঙ্গ। এতবার চেয়েও নোবেল (Nobel Peace Prize)-টা পাওয়া হল না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump)। অলীক দাবি, ধমকানি-চমকানির পরও নরওয়ে নোবেল শান্তি কমিটি ট্রাম্পের মুখে ঝামা ঘসে নোবেল শান্তি পুরস্কারে পুরস্কৃত করল ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো (Maria Corina Machado)-কে। নোবেল হাতছাড়া হওয়ার পর ট্রাম্প কী বললেন জানেন? তিনি একাধিকবার মাচাদোকে সাহায্য করেছেন। এও বললেন যে ভেনেজুয়েলার নেত্রী তাঁকে ফোন করে বলেছেন যে ট্রাম্পের সম্মানেই তিনি এই পুরস্কার গ্রহণ করেছেন!

বারবার দাবি করেছিলেন ভারত-পাকিস্তান সহ ৭টি যুদ্ধ থামিয়েছেন তিনি। নোবেল শান্তি পুরস্কার তাঁরই প্রাপ্য। তবে নোবেল না পাওয়ার পর বেমালুম সে কথা অস্বীকার করে ট্রাম্প বললেন, তিনি নাকি নোবেল চাননি!

হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “যিনি নোবেল পেয়েছেন, তিনি আমায় আজ ফোন করে বলেছেন যে আমি আপনার এই সম্মান গ্রহণ করছি কারণ সত্যি আপনি এটা পাওয়ার যোগ্য়। আমি বলিনি যে আমায় দিয়ে দাও। আমার মনে হয় ও তা করবে…আমি ওকে দীর্ঘ সময় ধরে সাহায্য করে আসছি। ভেনেজুয়েলায় বিপর্যয়ের সময় ওদের সাহায্যের দরকার ছিল। আমি খুশি যে আমি লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচিয়েছি।”

ভেনেজুয়েলার মানুষের অধিকার রক্ষায়, গণতন্ত্র রক্ষা করতে অক্লান্ত লড়াই করেছেন মারিয়া কোরিনা মাচাদো। একনায়কতন্ত্র থেকে গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদান রেখেছেন। তাঁর এই লড়াইকে সম্মান জানাতেই নোবেল শান্তি পুরস্কার দেওয়া হল। মাচাদো তাঁর এই পুরস্কার ভেনেজুয়েলার মানুষ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উৎসর্গ করেছেন। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, “আমি এই পুরস্কার কষ্টে থাকা ভেনেজুয়েলার মানুষ ও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে উৎসর্গ করছি তাঁর সমর্থনের জন্য।”

এদিকে ট্রাম্প তাঁর যুদ্ধ থামানো এবং নোবেল না পাওয়া নিয়ে আরও বলেন, “আমি বলেছিলাম যে সাতটা যুদ্ধ থামিয়েছি, আমার প্রতিটা যুদ্ধ থামানোর জন্য একটা করে নোবেল পুরস্কার পাওয়া উচিত। ওরা (নোবেল কমিটি) বলল, যদি আপনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামান, তাহলে আপনি নোবেল পাবেন। আমি বললাম যে আমি সাতটা যুদ্ধ থামিয়েছি। এটা একটা যুদ্ধ এবং বিরাট বড় যুদ্ধ।”

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন যে চলতি বছরের জানুয়ারি মাসে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর তিনি ভারত-পাকিস্তানের যুদ্ধ থামিয়েছেন। এছাড়া আর্মেনিয়া-আজারবাইজান, কোসোভো ও সার্বিয়া, ইজরায়েল ও ইরান, মিশর ও ইথিওপিয়া, রোয়ান্ডা ও কঙ্গোর মধ্যে যুদ্ধ থামিয়েছেন।

তবে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কিন্তু ট্রাম্পকেই সমর্থন করেছেন। তিনি বলেছেন যে ট্রাম্পেরই নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত ছিল। ওঁ এটার যোগ্য।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *