Bangladesh: বঙ্গোপসাগরে নামল বাংলাদেশের যুদ্ধজাহাজ! উড়ছে ড্রোনও, কী উদ্দেশ্য ইউনূসের? - Bengali News | Bangladesh Launch Special Surveillance for Hilsa Fish, To Prevent Fishing, Drone & Helicopter, Navy Ship launched - 24 Ghanta Bangla News
Home

Bangladesh: বঙ্গোপসাগরে নামল বাংলাদেশের যুদ্ধজাহাজ! উড়ছে ড্রোনও, কী উদ্দেশ্য ইউনূসের? – Bengali News | Bangladesh Launch Special Surveillance for Hilsa Fish, To Prevent Fishing, Drone & Helicopter, Navy Ship launched

Spread the love

ঢাকা: আর ইলিশ ধরা যাবে না।  ইলিশ বাঁচাতে মরিয়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এবার শুধুমাত্র জলপথে নয়, আকাশপথেও পাহারা দেওয়া হবে। যুদ্ধজাহাজ মোতায়েন করল ইউনূস সরকার। বঙ্গোপসাগরের উপরে ড্রোন ও হেলিকপ্টারও ওড়ানো হবে। কেন এত তৎপরতা?

প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে ইলিশের প্রজননের মরশুম শুরু হচ্ছে। এই সময়ে যাতে কেউ ইলিশ শিকার না করেন, তার জন্য এত নিরাপত্তার কড়াকড়ি। জানা গিয়েছে , হিজলা, মুলাদী, মেহেন্দীগঞ্জ, চাঁদপুরের হাইমচর সহ বাংলাদেশের বিভিন্ন নদী ও বঙ্গোপসাগরে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ১৭টি যুদ্ধজাহাজ, ড্রোন, হেলিকপ্টার দিয়ে নজরদারি চালানো হবে সর্বক্ষণ। যদি এই সময়ে কোনও মৎসজীবী ইলিশ মাছ ধরতে গিয়ে ধরা পড়েন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হবে। বিদেশি মৎসজীবীরাও ছাড় পাবে না।

গত ৪ অক্টোবর থেকে ইলিশের প্রজনন মরশুম শুরু হয়েছে। এই মরশুম চলবে তিন সপ্তাহ, আগামী ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ ধরা যাবে না। এই সময়ে জলসীমায় নিয়মিত টহল করা হবে। পাশাপাশি কপ্টার ও ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হবে।

বাংলাদেশের মৎস মন্ত্রকের ইলিশ বিভাগের সহকারী ডিরেক্টর মহম্মদ কামারুজ্জামান জানিয়েছেন, এই সময়ে বরিশাল ও চট্টগ্রামের উপরে বিশেষ নজর রাখা হবে। ইতিমধ্যেই বিগত কয়েকদিনে এই দুই জেলা থেকে ইলিশ ধরতে গিয়ে শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে মাছ ধরার জালও বাজেয়াপ্ত করা হয়েছে।

প্রসঙ্গত, গত বছর ৯০ জন ভারতীয় মৎস্যজীবীকে আটক করেছিল বাংলাদেশ মাছ ধরতে গিয়ে। পরে বন্দি বদলের সময় তাদের মুক্তি দেওয়া হয়। চলতি বছরের মরশুমে প্রচুর ইলিশ মাছ উঠেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *