জীতু-দিতিপ্রিয়ার ধারাবাহিক বেঙ্গল টপার, অন্য ধারাবাহিকের কে কত নম্বরে? - Bengali News | Who ranks where in bengali serials - 24 Ghanta Bangla News
Home

জীতু-দিতিপ্রিয়ার ধারাবাহিক বেঙ্গল টপার, অন্য ধারাবাহিকের কে কত নম্বরে? – Bengali News | Who ranks where in bengali serials

Spread the love

বার্ক রেটিংয়ে নির্দিষ্ট গ্রুপে ‘চিরদিনই তুমি যে আমার’ ৬.১ পেল। বেঙ্গল টপার হলো এই ধারাবাহিক। এবার দ্বিতীয় ‘পরিণীতা’। ৫.৯ রেটিং পেয়েছে। ১৪বার বেঙ্গল টপার হয়েছিল এই ধারাবাহিক। তৃতীয় স্থানে আছে  ‘জগদ্ধাত্রী’। লক্ষণীয় এই ধারাবাহিকের ১০০০ পর্ব সম্পূর্ণ হয়েছে। ৫.৫ রেটিং সেই ধারাবাহিকের। ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’ বেঙ্গল টপার হয়েছিল। তবে এই সপ্তাহে সেই ধারাবাহিকের রেটিং ৪.৭।

জীতু কমল আর দিতিপ্রিয়া রায়ের ধারাবাহিক দেখানো হয় সন্ধে ৬.৩০-এ। তা সত্ত্বেও যেভাবে বেঙ্গল টপার হলো এই ধারাবাহিক, তা নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে টলিপাড়ায়। সামনের কয়েক সপ্তাহ এই ধারাবাহিকের দিকে নজর রাখবেন দর্শকরা, সেটা আঁচ করা যায়।

‘ফুলকি’ ধারাবাহিক রয়েছে চার নম্বরে। ৫.৪ রেটিং সেই ধারাবাহিকে। পাঁচ নম্বরে রয়েছে ‘রাঙামতী তিরন্দাজ’ ধারাবাহিকটি। ৫.৩ রেটিং সেই ধারাবাহিকের। লক্ষণীয় ‘দাদামণি’ ধারাবাহিকের রেটিং ৫.১। ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’ ধারাবাহিক অতীতে বেঙ্গল টপার হলেও, এবার স্লট লিডার হয়ে গিয়েছে প্রতীক সেনের ধারাবাহিক।

কোন-কোন ধারাবাহিকের রেটিং তুলনায় কম? ‘আনন্দী’-র রেটিং ২.৬। ‘তুই আমার হিরো’-র রেটিং ৪.৪। স্টার জলসা চ্যানেল এই ধারাবাহিকের সঙ্গে লড়তে দিয়েছে ‘কম্পাস’ ধারাবাহিককে। নতুন ধারাবাহিক পেল ৩.৭ রেটিং। ‘কনে দেখা আলো’-ও নতুন ধারাবাহিক। জি বাংলার সেই ধারাবাহিকের রেটিং ৩.৫। আগামী কয়েক সপ্তাহে এসব ধারাবাহিক কত রেটিং আনে, তা দেখার অপেক্ষা। বাংলার দুই নামী বিনোদন চ্যানেল মিলিয়ে তিনটে নতুন বাংলা ধারাবাহিক আসছে। সেগুলো লঞ্চ হলে বোঝা যাবে পুরোনো কোন-কোন ধারাবাহিক বন্ধ হওয়ার সময় হয়েছে। এমনিতে ৬ রেটিং ধরে রাখতে হিমশিম খাচ্ছে কিছু ধারাবাহিক। এদিকে ‘মিঠাই’-এর মতো ধারাবাহিক ১২.৫ রেটিং ছুঁয়ে ফেলেছিল। যে কারণে তিন-চারমাসে বন্ধ করে দেওয়া হচ্ছে অনেক ধারাবাহিকের শুটিং। দুর্গাপুজোর সপ্তাহে কিছু ধারাবাহিকের রেটিং কমেছে। তাই আগামী সপ্তাহ থেকে কোন ধারাবাহিক কত নম্বরে থাকে, সেই দিকে নজর থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *