News9 Global Summit এবার জার্মানিতে, বক্তার তালিকায় কারা, দেখে নিন - Bengali News | News9 Global Summit to start from 9th October in Germeny - 24 Ghanta Bangla News
Home

News9 Global Summit এবার জার্মানিতে, বক্তার তালিকায় কারা, দেখে নিন – Bengali News | News9 Global Summit to start from 9th October in Germeny

Spread the love

নয়া দিল্লি: News9 Global Summit-এর দ্বিতীয় সংস্করণ নিয়ে হাজির TV9 Network। এবার সেই সম্মেলন আয়োজিত হওয়ার কথা জার্মানির স্টুগার্ট। ৯ ও ১০ অক্টোবর ওই সম্মেলনের আয়োজন করা হয়েছে। গত বছরের মতো এবারও দ্বিপাক্ষিক সম্পর্কের দিকে জোর দেওয়া হবে এই সম্মেলনে। একনজরে দেখে নিন, স্পিকারদের পুরো তালিকা:

৯ অক্টোবর সকাল ৯টা ৪৫ মিনিটে উদ্বোধন হবে সম্মেলনের। বক্তা হিসেবে থাকবেন TV9 Network-এর এমডি ও সিইও বরুণ দাস। তিনি এই সম্মেলন প্রসঙ্গে বলেছেন, “ভারত ও জার্মানির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার উপর জোর দেওয়া হবে News9 Global Summit-এ। ইউরোপের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ হল জার্মানি, যারা ভারতের অন্যতম পার্টনারও বটে। এই প্রথম কোনও ভারতীয় সংবাদমাধ্যম এইরকম একটি উদ্য়োগ নিয়েছে।”

BW-Maharashtra: The Perfect Partnership Decade

৯ অক্টোবর সকাল ১১টা ২৫ থেকে শুরু হবে সেশন। এই সেশনে বক্তব্য রাখবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ও বাডেন-উরটেনবার্গের মিনিস্টার প্রেসিডেন্ট উইনফ্রেড ক্রেচসম্যান। এই সেশনে দুই দেশের পার্টনারশিপের উপর গুরুত্ব দেওয়া হবে।

India-EU FTA: Mission 2025

৯ অক্টোবর, সকাল ১০টা ১০ মিনিটে এই সেশন শুরু হবে। প্রধান বক্তা হিসেবে থাকবেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল ও ট্রেড অ্যান্ড দ্য ইউরোপিয়ান সিকিউরিটির ইউরোপিয়ান কমিশনার মারোস সেফকোভিক। মার্কেট অ্যাকসেস, রুলস অব অরিজিন, লেবার স্ট্যান্ডার্ড সহ বিভিন্ন বিষয়ে কথা বলবেন দুজন।

Global Reset: India In the Lead

৯ অক্টোবর সকাল ১১টা ৫ মিনিটে এই সেশন শুরু হওয়ার কথা। বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর এই সেশনে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *