TMC-ISF Clash: ভোটের আগে উত্তপ্ত বাদুড়িয়া, ISF-CPM-এর পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ – Bengali News | WB Assembly Election 2026: ISF and CPM flag reportedly burned by TMC in Baduria
দ্বিতীয় দফার ভোটের আগে উত্তপ্ত বাদুড়িয়া। ISF ও CPM-এর পতাকা খুলে দেওয়ার অভিযোগ। পুড়িয়েও দেওয়া হয় বলে অভিযোগ। তৃণমূলের দিকে অভিযোগের আঙুল উঠেছে। জানা গিয়েছে, বাদুড়িয়া বিধানসভায় ISF প্রার্থী কুতুবুদ্দিন ফতেহির সমর্থনে তাঁদের কর্মী-সমর্থকরা আটুরিয়া এলাকার বিভিন্ন জায়গায় পতাকা লাগাচ্ছিল। সেই সময় তৃণমূলের কর্মী সমর্থকরা পতাকা খুলে মাটিতে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। এবং ওই এলাকায় কোনওরকম ISF ও CPM এর পতাকা লাগানো যাবে না বলেও হুঁশিয়ারি দেন। পতাকা পুড়িয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।