Hair Mask: পার্লারে ছুটতে হবে না, এই উপায় মানলে ফিরবে চুলের হারানো জেল্লা - Bengali News | Dry and frizzy hair will be nourish and shine if anyone apply these home made hair mask - 24 Ghanta Bangla News
Home

Hair Mask: পার্লারে ছুটতে হবে না, এই উপায় মানলে ফিরবে চুলের হারানো জেল্লা – Bengali News | Dry and frizzy hair will be nourish and shine if anyone apply these home made hair mask

Spread the love

পার্লারে ছুটতে হবে না, এই উপায় মানলে ফিরবে চুলের হারানো জেল্লাImage Credit: Getty Images

রোদে পুড়ে, ধুলো মেখে বা বারবার হেয়ার ড্রায়ার ব্যবহার করলে চুলের প্রাকৃতিক আর্দ্রতা হারিয়ে যায়। যার ফলে চুল হয়ে যায় শুষ্ক, খসখসে আর প্রাণহীন। কিন্তু চিন্তা নয়! আপনার রান্নাঘরেই আছে এমন কিছু উপাদান, যা চুলে ফিরিয়ে আনবে পুরনো উজ্জ্বলতা ও মসৃণতা। এর জন্য পার্লারে গিয়ে কাঁড়িখানেক টাকা খরচ করতে হবে না। নিম্নে সহজ ৬টি হেয়ার ট্রিকসের কথা উল্লেখ করা হল, যা মেনে চললে রুক্ষ চুল হবে প্রাণবন্ত!

১. অ্যালোভেরা ও নারকেল তেলের জুটি

এক টেবিল চামচ অ্যালোভেরা জেল ও এক টেবিল চামচ নারকেল তেল মিশিয়ে স্কাল্পে ভালভাবে লাগান। আধঘণ্টা পর মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। এর ফলে চুল হবে নরম, উজ্জ্বল এবং কম ফ্রিজি।

২. দই-মধুর ময়েশ্চার মাস্ক

দইয়ের ল্যাকটিক অ্যাসিড পরিষ্কার রাখে স্ক্যাল্প। তার সঙ্গে মধু দেয় আর্দ্রতা। দুই উপাদান মিশিয়ে চুলে ও স্ক্যাল্পে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। উজ্জ্বল ভাব ফিরে আসবে।

৩. কলা ও অলিভ অয়েল ম্যাজিক

একটি পাকা কলা চটকে তাতে এক চামচ অলিভ অয়েল মেশান। চুলে লাগিয়ে ৩০ মিনিট রেখে দিন। এরপর শ্যাম্পু করে নিতে হবে। তা হলে চুল হবে মসৃণ ও জেল্লাদার।

৪. ডিম-অলিভ অয়েল প্রোটিন প্যাক

ডিমের প্রোটিন চুলের রুক্ষতা দূর করে। ডিমের কুসুমে অলিভ অয়েল মিশিয়ে লাগান। ১৫-২০ মিনিট রেখে ঠান্ডা জলে ধুয়ে নিন। চুল উজ্জ্বলতা ফিরে পাবে।

৫. মেথি ও দইয়ের শক্তি

রাতে ভেজানো মেথি বেটে তাতে দই মিশিয়ে চুলে লাগান। এই মাস্ক ঠিক মতো লাগালে চুল পড়া আটকাবে, সেই সঙ্গে রুক্ষতা কমবে।

৬. অ্যাভোকাডো ও মধুর হাইড্রেশন মাস্ক

অ্যাভোকাডো চুলে প্রয়োজনীয় ভিটামিন এবং ফ্যাটি অ্যাসিড দেয়। মধুর সঙ্গে অ্যাভোকাডে মিশিয়ে লাগান। তা হলে শুষ্ক চুলে আসবে প্রাণ।

রইল ব্যবহারের টিপস

মাস্ক লাগানোর আগে চুল হালকা ভেজা রাখুন। গরম তোয়ালে দিয়ে চুল ঢেকে রাখলে এই উপাদানগুলি ভালভাবে কাজ করবে। সপ্তাহে এক বা দুইবার এগুলো ব্যবহার যথেষ্ট।

চুলের যত্নের রহস্য লুকিয়ে আছে প্রাকৃতিক উপাদানেই। পার্লারের কেমিক্যাল নয়, ঘরোয়া উপাদানই ফিরিয়ে দিতে পারে চুলের সেই হারানো কোমলতা। নিয়মিত যত্নে চুলে আসবে নতুন উজ্জ্বলতা। আর প্রত্যেকে পাবেন সেই কাঙ্ক্ষিত ‘সিল্কি সিল্কি হেয়ার’ লুক!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *