Kolkata Airport: হাওয়া মারাত্মক খারাপ! রাতের অন্ধকারে কলকাতায় জরুরি অবতরণ দোহা-কাঠমান্ডুগামী বিমানের - Bengali News | Kathmandu bound flight from Doha makes emergency landing at Kolkata International Airport due to low visibility - 24 Ghanta Bangla News
Home

Kolkata Airport: হাওয়া মারাত্মক খারাপ! রাতের অন্ধকারে কলকাতায় জরুরি অবতরণ দোহা-কাঠমান্ডুগামী বিমানের – Bengali News | Kathmandu bound flight from Doha makes emergency landing at Kolkata International Airport due to low visibility

মাঝরাতেই কলকাতায় জরুরি অবতরণImage Credit: Social Media

কলকাতা: দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, হাওয়া খারাপ সর্বত্রই। উত্তরবঙ্গের নানা প্রান্তে একটানা বৃষ্টিতে নেমেছে ধস। ডুয়ার্সে তো কোনও কোনও অঞ্চল ৪৫০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে। ফুঁসছে তিস্তা-তোর্সা-জলঢাকা। একের পর এক মৃত্যুর খবরও আসছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের আকাশও ভার হয়েই রয়েছে। বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। শনিবার রাতেও ফের একবার ব্যাপক বৃষ্টির ছবি দেখেছে কলকাতা। গত ২৪ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ ৭০ মিলিমিটার ছাড়িয়ে গিয়েছে। এরইমধ্যে প্রতিকূল পরিস্থিতির জন্য দোহা থেকে কাঠমান্ডুগামী বিমানকে জরুরি অবতরণ করতে হল কলকাতা এয়ারপোর্টে। 

এয়ারপোর্ট সূত্রে খবর, দোহা থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে উড়ে যাচ্ছিল কিউ আর ৬৪৪ বিমান। যাত্রী ছিলেন ৩০২ জন। সঙ্গে ছিলেন ১২জন কেবিন ক্রু । কিন্তু বিমানটি যখন কাঠমান্ডুর আকাশে ঢোকে তখনই প্রতিকূল আবহাওয়া মুখোমুখি হয়। হু হু করে কমে যায় দৃশ্যমানতা। ফলে বিমানটিকে নিয়ে যেতে রীতিমত বেগ পাচ্ছিলেন পাইলট। এটিসির সঙ্গে যোগাযোগ করা হলেও তারাও রুট ডাইভার্ট করে  দেয়। ততক্ষণে তীব্র চাঞ্চল্য তৈরি হয়ে গিয়েছে যাত্রীদের মধ্যে। 

প্রতিকূল পরিস্থিতি দেখে শেষে যোগাযোগ করা হয় কলকাতা বিমানবন্দরের সঙ্গে। দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলে এটিসি। তারপরই বিমানটিকে ঘুরিয়ে দেওয়া হয় কলকাতার দিকে। রাতেই বিমানটি অবতরণ করে কলকাতা বিমানবন্দরে। তারপর থেকে চলতে থাকে অপেক্ষা। আবহাওয়ার গতিপ্রকৃতি কিছুটা বদলালে, হাওয়া কিছুটা অনুকূল হলে তারপরই কাঠমান্ডুর উদ্দেশ্যে ফের রওনা হয়। বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা এয়ারপোর্টে রাতেই প্রায় ২ ঘণ্টারও বেশি সময় দাঁড়িয়ে ছিল বিমানটি। তারপরই গন্তব্যের উদ্দেশ্যে উড়ে যায়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *