দ্বিতীয় হুগলি সেতুর আন্দুল অ্যাপ্রোচ রোডে দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় মৃত্যু স্কুটি আরোহীর
FAQ
কোথায় ঘটে দুর্ঘটনা?
মঙ্গলবার দুর্ঘটনা ঘটেছে দ্বিতীয় হুগলি সেতু (বিদ্যাসাগর সেতু)-র আন্দুল অ্যাপ্রোচ রোডের ৩ নম্বর গেট সংলগ্ন এলাকায়।
কী ভাবে দুর্ঘটনা?
দ্রুতগতিতে আসা একটি গাড়ি স্কুটিতে ধাক্কা মারে।
ধাক্কার জেরে কী হয়?
ওই ধাক্কার জেরে রাস্তায় ছিটকে পড়েন স্কুটির আরোহী। মাথায় আঘাত লেগে অতিরিক্ত রক্তক্ষরণ হয় তাঁর।
কোথায় তাঁকে নিয়ে যায় পুলিশ?
তাঁকে দক্ষিণ হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানেই তাঁকে মৃত ঘোষণা করা হয়।
ঘাতক গাড়ির খোঁজ পেয়েছে পুলিশ?
ওই ঘাতক গাড়ির খোঁজ পেতে দুর্ঘটনাস্থলের আশপাশে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।