India Squad for Australia: ওডিআইতেও নেতৃত্বে শুভমন গিল, অস্ট্রেলিয়া সফরের স্কোয়াড ঘোষণা – Bengali News | India’s squad for Tour of Australia announced Shubman Gill to Captain, Rohit Virat in Squad
টেস্টের পর ওয়ান ডে-তেও নেতৃত্বে শুভমন গিল। যদিও এক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা ছিল শ্রেয়স আইয়ারের সঙ্গে। রোহিত শর্মা পরবর্তী সময়ের কথা যে ভাবা শুরু হয়ে গিয়েছে তা অনেক আগেই বোঝা গিয়েছিল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেতাব জিতেছিল ভারত। সেটি ছিল ওয়ান ডে ফর্ম্যাটে। গৌতম গম্ভীরের কোচিং প্রথম বড় ট্রফি। নেতৃত্বে ছিলেন রোহিত শর্মা। তাঁর ডেপুটি করা হয়েছিল শুভমন গিলকে। ভবিষ্যতের জন্য প্রস্তুত করতেই এমন সিদ্ধান্ত। এশিয়া কাপে টি-টোয়েন্টি ফর্ম্যাটে সূর্যকুমার যাদবের ডেপুটি করা হয় শুভমনকে। ভবিষ্যতে তিন ফর্ম্যাটেই ক্যাপ্টেন হিসেবে দেখা হচ্ছে শুভমন গিলকে। টেস্ট নেতৃত্ব আগেই পেয়েছিলেন। অস্ট্রেলিয়ায় ওয়ান ডে ক্রিকেটেও ক্যাপ্টেন শুভমন গিলের যাত্রা শুরু হচ্ছে। স্কোয়াডে রয়েছেন অভিজ্ঞ দুই প্লেয়ার রোহিত শর্মা ও বিরাট কোহলিও।
বিস্তারিত আসছে….