Cheque Rules: আর ২-৩দিন অপেক্ষা করতে হবে না, চেক জমা দিলে কয়েক ঘণ্টাতেই ক্লিয়ার হয়ে যাবে - Bengali News | Cheque Rules: RBI imposes New Rule, No More Wait 3 4 Days, Cheques to get Clear Within Hours - 24 Ghanta Bangla News
Home

Cheque Rules: আর ২-৩দিন অপেক্ষা করতে হবে না, চেক জমা দিলে কয়েক ঘণ্টাতেই ক্লিয়ার হয়ে যাবে – Bengali News | Cheque Rules: RBI imposes New Rule, No More Wait 3 4 Days, Cheques to get Clear Within Hours

নয়া দিল্লি: চেক নিয়ে ঝক্কি আর থাকল না। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার নির্দেশে বদলে যাচ্ছে ব্যাচ প্রসেসিং মডেল। এবার থেকে চেক ক্লিয়ার হতে আর দুই দিন সময় লাগবে না। এবার থেকে কয়েক ঘণ্টার মধ্যেই চেক ক্লিয়ার হয়ে যাবে।

রিজার্ভ ব্যাঙ্ক তাদের ব্যাচ প্রসেসিং মডেলে পরিবর্তন আনছে। নতুন ফ্রেমওয়ার্ক কার্যকর হচ্ছে আগামী ৪ অক্টোবর থেকে। দুই দফায় দেশজুড়ে চেক ক্লিয়ার করার প্রক্রিয়া বদলাতে চলেছে। এই নতুন প্রক্রিয়ায় এবার থেকে চেক ড্রপ করার কয়েক ঘণ্টার মধ্যেই তা ক্লিয়ার হয়ে যাবে। এতে সেটেলমেন্টের ঝুঁকি যেমন কমবে, তেমনই গ্রাহকদের অভিজ্ঞতাও আরও সুখকর হবে।

ফিক্সড ব্য়াচ সাইকেলের বদলে, এবার থেকে চেকগুলি স্ক্যান করা হবে। এরপর তা বিজনেস আওয়ারের মধ্যে অর্থাৎ সকাল ১০টা থেকে বিকেল ৪টের মধ্যে তা প্রসেস করা হবে।  সহজ কথায় বলতে গেলে, যে দিন চেক ড্রপ করা হবে, সেইদিনই তা ক্লিয়ার হয়ে যাবে। এতে গ্রাহকদের সুবিধা হবে। ১-২ দিন আর অপেক্ষা করতে হবে না। চেক ইস্যুর নিয়মে কোনও বদল আসছে না।

কীভাবে চেক ক্লিয়ার হবে?

  • যে ব্যাঙ্কে চেক জমা হবে, সেই ব্যাঙ্কে সঙ্গে সঙ্গে চেক স্ক্যান করে চেকের ছবি বা এমআইসিআর ডেটা পাঠানো হবে।
  • যে ব্যাঙ্কের চেক, তাদের পাঠানো হবে। তারা জানাবেন যে চেক ক্লিয়ার হবে কি না।
  • ওই দিনই সেটেলমেন্ট হয়ে যাবে।
  • সেটেলমেন্ট হয়ে গেলে গ্রাহকের অ্যাকাউন্টে এক ঘণ্টার মধ্যে টাকা চলে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *