Burdwan: মণ্ডপের মাইক খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু - Bengali News | Burdwan Man dies after being electrocuted while opening pavilion microphone - 24 Ghanta Bangla News
Home

Burdwan: মণ্ডপের মাইক খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু – Bengali News | Burdwan Man dies after being electrocuted while opening pavilion microphone

Spread the love

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুImage Credit: TV9 Bangla

বর্ধমান: দুর্গা প্রতিমা নিরঞ্জন চলার সময়ে মণ্ডপে থাকা মাইক খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মাইক ম্যানের। জলাশয়ে দুর্গা প্রতিমা বিসর্জন চলার সময়ে পুজো মণ্ডপে থাকা বৈদুতিক যন্ত্রে বিদ্যুুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল মাইক ম্যানের। শুক্রবার বিকেল পৌনে পাঁচটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুর থানার চকদিঘী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোপিকান্তপুর গ্রামের পুজো মণ্ডপে। মৃতর নাম অচিন্ত্য পাল (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অচিন্ত্যর বাড়ি একই গ্রাম পঞ্চায়েত এলাকার শেরগড় গ্রামে। মা আতসী মৃত্যুর তিন দিনের মাথায় ছেলে অচিন্ত্যর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা গিয়েছে, অচিন্ত্য পাল পেশায় ছিলেন মাইক ব্যবসায়ী। অন্যান বছরের মতো এ বছরও তিনি চকদিঘির গোপিকান্তপুর গ্রামের দুর্গা পুজায় মাইক ভাড়া দিয়েছিলেন।

গ্রামের মানুষজন শুক্রবার দুপুরে মণ্ডপ থেকে দুর্গা প্রতিমা নামিয়ে তা বিসর্জনের জন্য এলাকার জলাশয়ে পৌঁছান। গ্রামের বাসিন্দা কৃষ্ণ মণ্ডল বলেন , এদিন দুপুরে গ্রামের সবাই প্রতিমা নিরঞ্জনে ব্যস্ত ছিলেন।

ওই সময়ে কাঁচা পরিহিত অবস্থায় অচিন্ত্য পাল মণ্ডপ ও আশপাশে লাগানো মাইক খুলতে আসেন ।ওই সময়ে কোনওভাবে তিনি মাইকের যন্ত্রে বিদ্যুৎস্পৃষ্ট হন। মণ্ডপের কাছে পিঠে থাকা কয়েকজন জীবনের ঝুঁকি নিয়ে তাকে উদ্ধার করেন। তাঁরা দ্রত অচিন্ত্যকে জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। কিন্তু শেষ রক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসক অচিন্ত্য পালকে মৃত বলে ঘোষণা করেন।

পশ্চমীতেই ঠিক একই রকমভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় রাজপুর সোনারপুরের এক যুবকের। জমা জল নামাতে গিয়ে মৃত্যু হল রাজপুর সোনারপুর পুরসভার এক অস্থায়ী কর্মীর। রাজপুর সোনারপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের মিলন পল্লিতে পঞ্চমীতেই বেজে যায় বিষাদের সুর। মৃতের নাম জয়ন্ত ঘোষ। পরিবারের সদস্যরা প্রথমে তাঁকে খুঁজে পাচ্ছিলেন না। পরে একটি পুজো প্যান্ডেলের অদূরে জমা জলে তাঁর দেহ পড়ে থাকতে দেখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *