PoK Protest: 'অনেক হয়েছে, আর নয়', বিক্ষোভের আগুনে জ্বলছে পাক অধিকৃত কাশ্মীর, পাকিস্তান থেকে আলাদা হয়ে যাবে? - Bengali News | Massive Protest in Pak Occupied Kashmir, Thousand Protest in Demand of Reform, Gives Ultimatum to Pakistan Government - 24 Ghanta Bangla News
Home

PoK Protest: ‘অনেক হয়েছে, আর নয়’, বিক্ষোভের আগুনে জ্বলছে পাক অধিকৃত কাশ্মীর, পাকিস্তান থেকে আলাদা হয়ে যাবে? – Bengali News | Massive Protest in Pak Occupied Kashmir, Thousand Protest in Demand of Reform, Gives Ultimatum to Pakistan Government

Spread the love

পাক অধিকৃত কা্শ্মীরে বিক্ষোভ।Image Credit: X

কাশ্মীর: পাক অধিকৃত কাশ্মীর কি এবার ভারতের হয়ে যাবে? পাকিস্তানের বিরুদ্ধে রাগে ফুঁসছে পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা। বিক্ষোভে ফেটে পড়েছে তারা। সাম্প্রতিক ইতিহাসে এটা সবথেকে বড় বিক্ষোভ বলে মনে করা হচ্ছে।

পাক অধিকৃত কাশ্মীরের আওয়ামী অ্যাকশন কমিটি আজ, সোমবার এলাকা জুড়ে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা করেছে। ‘শাটার ডাউন’ ও ‘হুইল জ্যাম’-র ডাক দিয়েছে। অনির্দিষ্টকাল পর্যন্ত এই বিক্ষোভ চলবে বলেই জানিয়েছে তারা। এদিকে, উত্তেজনার আশঙ্কায় ইসলামাবাদ ইতিমধ্যেই বিপুল নিরাপত্তা মোতায়েন করেছে। মধ্য রাত থেকেই ইন্টারনেট কেটে দিয়েছে।

কেন এই বিক্ষোভ?

বিগত কয়েক মাস ধরেই পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভের আগুন জ্বলছে। বহু দশক ধরে আর্থিক অবহেলা ও রাজনৈতিকভাবেও বঞ্চনার শিকার পাক অধিকৃত কাশ্মীর, এই অভিযোগেই কয়েক হাজার মিছিল হয়েছে। পাকিস্তানে বসবাসকারী কাশ্মীরী রিফিউজিদের জন্য সংরক্ষিত যে ১২টি আসন ছিল পাক অধিকৃত কাশ্মীর বিধানসভায়, তা অবলুপ্তির দাবি তোলা হয়েছে।

পাশাপাশি ভর্তুকি দিয়ে সস্তায় আটা-ময়দা দেওয়া, বিদ্যুতের সঠিক দাম ধার্য করা এবং ইসলামাবাদ বহু বছর ধরে যে সংস্কারগুলি করার প্রতিশ্রুতি দিচ্ছিল, তা পূরণ করার দাবি জানানো হয়েছে। বিক্ষোভকারী নেতা শওকাত নাওয়াজ মীর বলেছেন, “অনেক হয়েছে। হয় আমাদের অধিকার ফিরিয়ে দিন নাহলে জনগণের বিক্ষোভের মুখে পড়ুন।”

এদিকে বিক্ষোভকারীদের রুখতে সেনার গাড়ি পাক অধিকৃত কাশ্মীরের শহরগুলিতে টহল দিচ্ছে। পঞ্জাব প্রদেশ থেকেও হাজার হাজার সেনা মোতায়েন করা হয়েছে পাক অধিকৃত কাশ্মীরে। বাড়ানো হয়েছে নজরদারি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *