Asia cup 2025 Final IND VS PAK Live Score: লড়াইয়ের শেষ রাউন্ড, ট্রফির ম্যাচে ভারত-পাক - Bengali News | Asia cup 2025 Final IND VS PAK Live Score today match scorecard India vs Pakistan Match 19 In Bengali - 24 Ghanta Bangla News
Home

Asia cup 2025 Final IND VS PAK Live Score: লড়াইয়ের শেষ রাউন্ড, ট্রফির ম্যাচে ভারত-পাক – Bengali News | Asia cup 2025 Final IND VS PAK Live Score today match scorecard India vs Pakistan Match 19 In Bengali

Spread the love

এশিয়া কাপে এখনও অবধি সব ম্যাচে জয়। সুপার ফোরে এক ম্যাচ হাতে রেখেই ফাইনাল নিশ্চিত করেছিল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। সুপার ফোরের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে রুদ্ধশ্বাস খেলা হয়েছে। জসপ্রীত বুমরা ও শিবম দুবেকে বিশ্রাম দেওয়া হয়েছিল। ২০২ রানের বিশাল পুঁজি নিয়েও ম্যাচ গড়ায় শেষ ওভারে। অবশেষে সুপার ওভারে জেতে ভারত। আজ ফিরছেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। সব ম্যাচ জিতলেও সূর্যকুমার যাদবদের (Suryakumar Yadav) মাথাব্যথা অর্থাৎ ক্যাচ মিসের সমস্যা রয়েইছে। পাকিস্তান, বাংলাদেশ ম্যাচে একঝাঁক ক্যাচ মিস। শ্রীলঙ্কার বিরুদ্ধেও একটি। বিশ্বকাপের প্রস্তুতিতে যা বড় ধাক্কা বলা যায়। ফাইনালে মিস মানে ট্রফি হাতছাড়া হওয়া! তেমনই সামান্য ধোঁয়াশা রয়েছে তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার ফিটনেস নিয়েও। নজর থাকবে বিধ্বংসী ফর্মে থাকা তরুণ ওপেনার অভিষেক শর্মা ফাইনালের মঞ্চে কী করেন, সে দিকেও। এখনও অবধি আটবার এশিয়া কাপ জিতেছে ভারত। টুর্নামেন্টের ইতিহাসে ফাইনালে প্রথম বার ভারত-পাকিস্তান মুখোমুখি। পাক-বধ করলেই নবম ট্রফি ভারতের ঝুলিতে। এশিয়া কাপের (Asia Cup 2025) ফাইনালে ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) ম্যাচের সমস্ত আপডেট পাবেন এই লিঙ্কে।

LIVE Cricket Score & Updates

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *