দুর্গাপুজোর মরশুমে শহর যখন আলোকসজ্জায় ভাসছে, তখন ফের একবার বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে সন্তোষ মিত্র স্কোয়ার। কলকাতার অন্যতম জনপ্রিয় এই পুজো প্রতি বছর দর্শনার্থীদের ভিড় টানে। তবে এ বার উদ্যোক্তাদের ক্ষোভের মুখে পড়েছে পুলিশ প্রশাসন। বিজেপি কাউন্সিলর তথা উদ্যোক্তাদের অন্যতম মুখ সজল ঘোষের অভিযোগ, ইচ্ছাকৃতভাবেই পুলিশ বাধা তৈরি করছে, যেন এই পুজো সফল না হয়। […]