US-India: 'ট্যারিফ চাপাতেই পুতিনকে ফোন করেছেন মোদী', বিস্ফোরক দাবি NATO প্রধানের - Bengali News | NATO Chief's Big Claim, says PM Modi Dialed Russia President Vladimir Putin after US Imposes Tariff - 24 Ghanta Bangla News
Home

US-India: ‘ট্যারিফ চাপাতেই পুতিনকে ফোন করেছেন মোদী’, বিস্ফোরক দাবি NATO প্রধানের – Bengali News | NATO Chief’s Big Claim, says PM Modi Dialed Russia President Vladimir Putin after US Imposes Tariff

ওয়াশিংটন: ভারতের উপরে ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা। এই শুল্ক চাপানোর পিছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তি দিয়েছিলেন যে রাশিয়ার উপরে চাপ সৃষ্টি করতেই তিনি ভারতের উপরে শুল্কের বোঝা বাড়িয়েছেন। এবার ন্যাটোর সেক্রেটারি জেনারেল সেই দাবিই করলেন।

বৃহস্পতিবার ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুট বলেন যে ভারতের উপরে মার্কিন প্রেসিডেন্টের চাপানো শুল্কের প্রভাব রাশিয়ার উপরে পড়ছে। নয়া দিল্লি মস্কোর সঙ্গে যোগাযোগ রাখছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন নিয়ে অবস্থান স্পষ্ট করতে বলেছেন।

নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় যোগ দিতে গিয়েছিলেন ন্যাটোর সেক্রেটারি জেনারেল। সেখানেই তিনি সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “ভারতের উপরে ট্রাম্পের ট্যারিফের বড় প্রভাব পড়ছে রাশিয়ার উপরে। দিল্লি পুতিনের সঙ্গে কথা বলছে, নরেন্দ্র মোদী তাঁকে ইউক্রেন নিয়ে অবস্থান স্পষ্ট করতে বলেছেন কারণ ভারতের উপরে শুল্ক চাপানো হচ্ছে।”

ভারত বা রাশিয়া যদিও এই বিষয় নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি এখনও পর্যন্ত।

ভারতের উপরে আগেই ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এরপরে অগস্ট মাসে তিনি শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশ করে দেন। এর যুক্তি দিয়েছিলেন যে ভারত রাশিয়ার কাছ থেকে তেল কিনছে। যদিও ভারত এই সিদ্ধান্তকে অযৌক্তিক বলেছে।

ন্যাটোর উপরেও চাপ বাড়াচ্ছেন ট্রাম্প। গত মাসেই তিনি বলেছিলেন যে ন্যাটোও  রাশিয়ার থেকে তেল কেনার জন্য চিনের উপরে ৫০ থেকে ১০০ শতাংশ শুল্ক চাপাক। তিনি রাশিয়ার উপরে আরও স্যাংশন বসাতে প্রস্তুত।

অন্যদিকে, আমেরিকার শুল্ক চাপানোয় ভারতের সঙ্গে সম্পর্কেও চিড় ধরেছে। তবে সম্প্রতিই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুব ভাল বন্ধু বলে উল্লেখ করেছেন। ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে কথা চলছে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *