World Cup-এ দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিক রাতে বিশ্বরেকর্ড ৭৪ বছরের কোচ ব্রুসেরও - 24 Ghanta Bangla News
Home

World Cup-এ দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিক রাতে বিশ্বরেকর্ড ৭৪ বছরের কোচ ব্রুসেরও

Spread the love

আবেগে ভাসলেন হুগো ব্রুস

ম্যাচ শেষের বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই আবেগাপ্লুত হয়ে পড়েন হুগো ব্রুস। দীর্ঘ কোচিং জীবনে অনেক সাফল্য দেখলেও এই অর্জনকে বিশেষ জায়গায় রাখছেন তিনি। ম্যাচ শেষে তিনি জানান, বিশ্বকাপে আসার আগে দলের মূল লক্ষ্যই ছিল গ্রুপ পর্ব পেরিয়ে যাওয়া। সেই লক্ষ্য পূরণ হওয়ায় তাঁর অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন।

ব্রুস বলেন, ‘এটা সত্যিই খুব আবেগের মুহূর্ত। আমরা এখানে এসেছিলাম গ্রুপ পর্ব পার করার লক্ষ্য নিয়ে। শুধু ম্যাচ জয়ের জন্য নয়, আমার মনে হয় এটি আমার কোচিং জীবনের শেষ দিকের ম্যাচগুলোর একটি। একজন কোচ যদি এ ভাবে নিজের কেরিয়ার শেষ করতে পারেন, তা হলে সেটাই তাঁর জন্য সবচেয়ে বড় স্বপ্নের মতো।’ দক্ষিণ আফ্রিকার এই ঐতিহাসিক সাফল্য তাঁর দীর্ঘ কেরিয়ারের অন্যতম সেরা অর্জন বলেও মনে করছেন অভিজ্ঞ এই কোচ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *