EPFO: চাইলেই PF-র টাকা তুলতে পারবেন ATM থেকে, আর মাত্র কিছুদিন অপেক্ষা - Bengali News | EPFO: Withdraw EPFO Money from ATM to start From January, 2026, Says Government Source - 24 Ghanta Bangla News
Home

EPFO: চাইলেই PF-র টাকা তুলতে পারবেন ATM থেকে, আর মাত্র কিছুদিন অপেক্ষা – Bengali News | EPFO: Withdraw EPFO Money from ATM to start From January, 2026, Says Government Source

Spread the love

নয়া দিল্লি: চাকরিজীবীদের ভবিষ্যতের সঞ্চয়ের ভরসা হল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (Employees Provident Fund)।  অবসরের পর ভরসা এই ফান্ড। জরুরি দরকারে, অবসরের আগেই পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যায়। প্রভিডেন্ট ফান্ডে টাকা তোলার নিয়ম সহজ করার কথা বলা হচ্ছে অনেকদিন ধরেই। গত বছরই শোনা গিয়েছিল, এবার পিএফের টাকা এটিএম থেকে তোলা যাবে। কবে থেকে চালু হবে সেই পরিষেবা?

ইপিএফের গ্রাহকরা এবার থেকে এটিএম থেকেও টাকা তুলতে পারবেন। এর জন্য তাদের আর বেশিদিন অপেক্ষা করতে হবে না। শোনা যাচ্ছে, ২০২৬ সালের জানুয়ারি মাস থেকেই এটিএম থেকে পিএফের টাকা তুলতে পারবেন। রিপোর্ট অনুযায়ী, ইপিএফও-র সেন্ট্রাল বোর্ড অব ট্রাস্টি আগামী বোর্ড মিটিংয়েই এটিএম থেকে টাকা তোলার পরিষেবা নিয়ে সিদ্ধান্ত নেবে। আগামী অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহেই এই বৈঠক হতে চলেছে।

সিবিটির এক সদস্য সূত্রে জানা গিয়েছে, এটিএম থেকে পিএফের টাকা তোলার জন্য যে প্রযুক্তি পরিকাঠামোর প্রয়োজন, তা ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। এটিএম থেকে পিএফের টাকা তোলার ক্ষেত্রে উইথড্র লিমিট বা টাকা তোলার সর্বোচ্চ সীমা কত হবে, তা নিয়ে এখনও আলোচনার দরকার।

বর্তমানে পিএফের টাকা তোলার জন্য ক্লেম ফাইল করতে হয় এবং এরপর টাকা পাওয়ার জন্য অপেক্ষা করতে হয়। এটিএম থেকে টাকা তোলার পরিষেবা চালু হলে, আর অপেক্ষা করতে হবে না। যখন প্রয়োজন, তখনই এটিএম থেকে টাকা তোলা যাবে। তবে এটিএম থেকে পিএফের টাকা তোলার ক্ষেত্রে আলাদা এটিএম কার্ডের ব্যবস্থা করা হবে বলেই শোনা যাবে।

গত ১৮ সেপ্টেম্বরই ইপিএফও-তে পাসবুক লাইট নামে এক নতুন পরিষেবা চালু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *