TET 2023 Result: পুজোর মুখেই ২০২৩ সালের টেটের ফলপ্রকাশ, কোথায় দেখা যাচ্ছে রেজাল্ট, কারা পাশ করলেন - Bengali News | TET 2023 results announced during the eve of Durga Puja, where can the results be seen, who passed - 24 Ghanta Bangla News
Home

TET 2023 Result: পুজোর মুখেই ২০২৩ সালের টেটের ফলপ্রকাশ, কোথায় দেখা যাচ্ছে রেজাল্ট, কারা পাশ করলেন – Bengali News | TET 2023 results announced during the eve of Durga Puja, where can the results be seen, who passed

Spread the love

কলকাতা: পুজোর আবহেই ২০২৩ সালের টেটের ফলপ্রকাশ। সন্ধ্যা ৬ থেকে West Bengal Board of Primary Education এর ওয়েবসাইটে দেখা যাবে ফল। ইতিমধ্যেই মেধাতালিকা সামনে এসেছে। তাতেই দেখা যাচ্ছে প্রথম দশে জায়গা পেয়েছেন ৬৪ জন। তবে তাৎপর্যপূর্ণভাবে ভাবাচ্ছে পাশের হার। এই টেট হয়েছিল ২০২৩ সালের ২৪ ডিসেম্বর। বোর্ড সূত্রের খবর, মোট আবেদনকারীর সংখ্যা ছিল ৩০৯০৫৪ জন। পরীক্ষা দিয়েছিলেন ২ লক্ষ ৭৩ হাজার ১৪৭ জন। কিন্তু পাশ করেছেন মাত্র ৬৭৫৪ জন। 

এদিকে অন্য পরীক্ষার মতো এই পরীক্ষা নিয়েও চাপানউতোর কম হয়নি। ফল প্রকাশও দীর্ঘদিন ধরে আটকে  ছিল। অবশেষে পুজোর মুখে রেজাল্ট সামনে আসায় কিছুটা হলেও যে টেট উত্তীর্ণদের মুখের হাসি চওড়া হবে তা বলার অপেক্ষা রাখে না। 

সূত্রের খবর, ২০২২ সালে যে টেট পরীক্ষা হয়েছিল সেখানে যোগ্য প্রার্থী প্রায় ৫৩ হাজারের মতো। এবার নতুন করে ঊত্তীর্ণ হলেন ৬৭৫৪ জন। এখন প্রায় ৬০ হাজার প্রার্থীর মধ্যে লড়াই চলবে ১৩ হাজার শূন্যপদে চাকরি পাওয়া নিয়ে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *