Asia cup 2025 IND VS BAN Live Score: বাংলাদেশের বিরুদ্ধে ফাইনালের লক্ষ্যে টপাররা, পড়ুন লাইভ আপডেট – Bengali News | Asia cup 2025 IND VS BAN Live Score today match scorecard India vs Bangladesh Match 16 In Bengali
এশিয়া কাপের গ্রুপ পর্বে জয়ের হ্যাটট্রিক করেছে ভারত (Indian Cricket Team)। সুপার ফোরেও জয় দিয়ে অভিযান শুরু বিশ্বের এক নম্বর টিমের। পাকিস্তানের বিরুদ্ধে একাদশে ফিরেছিলেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) ও বরুণ চক্রবর্তী। পাকিস্তানের বিরুদ্ধে বুমরার পারফরম্যান্স প্রত্যাশামতো হয়নি। খারাপ কিছুর মধ্যে পজিটিভ দিকও লুকিয়ে থাকে। যেমন বোলিংয়ে শিবম দুবের পারফরম্যান্স দুর্দান্ত হয়েছিল। পাকিস্তান ম্যাচে অস্বস্তি ছিল ফিল্ডিংয়েও। জয়ের পর সে সব নিয়ে অতিরিক্ত না ভেবে প্রস্তুতি চালিয়ে যাওয়াতেই মন দিয়েছিল ভারত। বাংলাদেশের বিরুদ্ধে বড় জয়ে ফাইনাল নিশ্চিত করতে মরিয়া সূর্যকুমার যাদবরা (Suryakumar Yadav)। এশিয়া কাপের (Asia Cup 2025) সুপার ফোর পর্বে ভারত বনাম বাংলাদেশ (India vs Bangladesh) ম্যাচের সমস্ত আপডেট পাবেন এই লিঙ্কে।