Artificial Intelligence: চাকরি বাঁচাতে শিখতেই হবে AI? টেক-কর্মীদের জন্য Google, Microsoft-এর বড় বার্তা! - Bengali News | Artificial Intelligence: Do you have to learn AI to save your job? Google, Microsoft's big message for tech workers! - 24 Ghanta Bangla News
Home

Artificial Intelligence: চাকরি বাঁচাতে শিখতেই হবে AI? টেক-কর্মীদের জন্য Google, Microsoft-এর বড় বার্তা! – Bengali News | Artificial Intelligence: Do you have to learn AI to save your job? Google, Microsoft’s big message for tech workers!

Spread the love

তথ্য প্রযুক্তি দুনিয়ায় বড়সড় রদবদল। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার জানতেই হবে, এমন নির্দেশিকা জারি করেছে পৃথিবীর অন্যতম বৃহৎ দুই তথ্য প্রযুক্তি সংস্থা। জানা গিয়েছে, Microsoft ও Google তাদের কর্মীদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ব্যবহার বাধ্যতামূলক করছে। সংস্থার সাফ কথা, পদোন্নতি বা চাকরিতে টিকে থাকতে গেলে এবার ব্যবহার জানতেই হবে এআই-এর ব্যবহার।

Google-এর সিইও সুন্দর পিচাই এবং Microsoft-এর ডেভেলপার ডিভিশনের প্রেসিডেন্ট জুলিয়া লিউসন একযোগে জানিয়েছেন, এখন থেকে কর্মীদের পারফরম্যান্স রিভিউতে এআই ব্যবহারের উপর বিশেষ নজর দেওয়া হবে। অর্থাৎ, আপনি কতটা এআই সম্পর্কে জানেন, তার উপর নির্ভর করবে আপনার ভবিষ্যৎ।

কেন এই কড়া পদক্ষেপ?

সময় যত এগোচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে প্রতিযোগিতা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আর এই যুদ্ধে কোনও এক সংস্থা পিছিয়ে পড়া মানেই, অন্য কোনও সংস্থা সেই বাজার দখল করে নেবে। Google ইঞ্জিনিয়ারিং টিমের কাছে পাঠানো ইমেলে বলা হয়েছে, কোডিং-এর জন্য সংস্থার নিজস্ব এআই টুল ‘Cider’ ব্যবহার করতেই হবে। ইতিমধ্যেই Google-এর প্রায় ৩০ শতাংশ কোড AI দিয়েই তৈরি হচ্ছে।

বাংলার কর্মীদের উপর কী প্রভাব?

কলকাতার সেক্টর ফাইভ এবং নিউ টাউনের তথ্যপ্রযুক্তি হাবে কর্মরত হাজার হাজার কর্মীর জন্য এই বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতদিন যে দক্ষতা দিয়ে কাজ চলে যাচ্ছিল, এখন তার সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত জ্ঞান আবশ্যক হয়ে পড়ছে। GitHub-এর প্রাক্তন সিইও টমাস ডোমকে এই বিষয়টি আরও এক ধাপ এগিয়ে বলেছেন, ‘কেউ যদি AI ব্যবহার করতে না চায়, তাহলে তার জন্য অন্য হাজার হাজার কোম্পানি রয়েছে’।

শুধুমাত্র ইঞ্জিনিয়ার নয়, সেলস থেকে শুরু করে লিগ্যাল টিমের জন্যও এআই ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। Amazon এবং Shopify-এর মতো সংস্থাও একই পথে হাঁটছে। সুতরাং, বার্তা পরিষ্কার—বদলে যাওয়া এই পরিস্থিতিতে বিশ্বজুড়ে তথ্য-প্রযুক্তি কর্মীদের দ্রুত নতুন দক্ষতা অর্জন করতেই হবে, নাহলে কেরিয়ারের দৌড়ে পিছিয়ে পড়ার আশঙ্কা প্রবল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *