AI-এর ফাঁদে অক্ষয় কুমার! কী ঘটল অভিনেতার সঙ্গে? – Bengali News | Akshay kumar warns against ai misinformation
দেখুন ঠ্যালা। বলিউডের যে খিলাড়ি কুমার সবাইকে তাঁর অ্যাকশন দিয়ে ঘোল খাওয়ায়, সেই খিলাড়ি কুমারই এবার পড়লেন ফ্যাসাদে। তাও আবার আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স ওরফে এআইয়ে হাতে। আর অক্ষয় এমন ঘোল খেলেন, যে রেগে মেগে বাধ্য হলেন সোশাল মিডিয়ায় সুর চড়াও করতে!
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সদ্য মুক্তি পেয়েছে, অক্ষয় কুমার ও আরসাদ ওয়ারসির নতুন ছবি জলি এলএলবি থ্রি। ইতিমধ্য়েই এই ছবি বক্স অফিসে তথা সিনেপ্রেমীদের মনে ঝড় তুলেছে। কৃষক আন্দোলনকে প্রেক্ষাপট বানিয়ে এই ছবি একদিকে যেমন কমেডিতে ঠাসা, অন্যদিকে বুদ্বিদীপ্ত বলেও মনে করছেন ফিল্ম সমালোচকরা। ঠিক এই সময়ই অক্ষয় পড়লেন মহাবিপাকে। আর তাঁকে বিপাকে ফেলল, এআই।
অক্ষয় কুমারের পোস্ট-

কী ঘটেছে অক্ষয়ের সঙ্গে?
সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অক্ষয় কুমারের বাল্মিকী অবতার। এআই দিয়ে তৈরি এই ভিডিয়ো দেখে অনেকেই মনে করছেন, অক্ষয়কে বুঝি সিনেপর্দায় এবার বাল্মিকী চরিত্রে দেখা যাবে। কিন্তু ব্যাপারটি মোটেই এমন নয়। আর তা খোলসা করলেন খোদ অক্ষয় কুমার।
সোশাল মিডিয়ায় একটি বিবৃতি শেয়ার করে অক্ষয় লিখলেন, হঠাৎই দেখতে পেলাম আমার একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল। যেখানে আমাকে ঋষি বাল্মিকীর অবতারে দেখা যাচ্ছে। সবাইকে বলতে চাই, এটা এআই দিয়ে তৈরি একটি ভিডিয়ো। এমন কোনও চরিত্রে আমি অভিনয় করছি না। এআই যেভাবে ছড়িয়ে পড়ছে, তার থেকে সাবধান থাকুন। যা দেখছেন, তা দেখে সব সময় বিশ্বাস করবেন না। বরং যাচাই করুন। না হলে ভুয়ো খবর ঝড়ে বেগে ছড়িয়ে পড়বে।