ভারি মিষ্টি রিল, দেবকে তাঁর মা কী নামে ডাকে জানেন? - Bengali News | Do you know what Dev's mother calls him - 24 Ghanta Bangla News
Home

ভারি মিষ্টি রিল, দেবকে তাঁর মা কী নামে ডাকে জানেন? – Bengali News | Do you know what Dev’s mother calls him

Spread the love

সোশ্যাল মিডিয়াতে ভেসে উঠল ভারি মিষ্টি একটি রিল। স্কটল্যান্ডে বেড়াতে গিয়েছেন সুপারস্টার দেব। ‘প্রজাপতি টু’ ছবির শুটিং হচ্ছিল লন্ডনে। বাবা, মা, বোনের সঙ্গে সেই শুটিংয়ে গিয়েছিলেন সুপারস্টার। লন্ডনে শুটিং শেষ হওয়ার পর তাঁরা বেড়াতে গিয়েছেন। কী দেখা গেল রিলে? দেব তাঁর মাকে প্রশ্ন করছেন, বেড়ানোর জায়গায় পৌঁছে কেমন লাগছে। তাতে দেবের মা বললেন, ‘ভেরি নাইস’। এই কথোপকথনের মাঝেই বেরিয়ে এল, সুপারস্টারের একটা নাম। সেখানে উপস্থিত একজন মজা করে বললেন, ‘থ্যাঙ্ক ইউ রাজু’ বলতেই পারেন সুপারস্টারের মা। মানে দেবকে তাঁর মা এই নামেও ডাকেন।

দেবের শুটিং করা এই রিল এতটাই মিষ্টি, দেবের অনুরাগীরা মুগ্ধ হয়েছেন। দেব আবার মজা করে বলেছেন, এই ভিডিয়োতে কার গলা শোনা যাচ্ছে, সেটা আঁচ করার জন্য আলাদা কোনও নম্বর নেই। আসলে সুপারস্টারের গলা তাঁর অনুরাগীরা সকলেই চেনেন।এমনিতে সারা বছরই শুটিং এবং সাংসদ হিসাবে বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকেন সুপারস্টার। ‘প্রজাপতি টু’-র শুটিং সেরে তিনি শহরে ফেরার পর ব্যস্ত হয়ে পড়বেন ‘ধূমকেতু’ ছবির প্রচার নিয়ে।

এই বছর প্রথমবার দেব বড়পর্দায় আসছেন এই ছবির হাত ধরে। ১৪ অগাস্ট মুক্তি পাবে ছবিটা। যদিও গত বছরের বড়দিনে মুক্তি পাওয়া ‘খাদান’ এই বছরেই বড়পর্দায় চলেছে রমরমিয়ে। এরপর দুর্গাপুজো আর বড়দিনে দেবের ছবি আসবে বড়পর্দায়। তাই আগামী পাঁচ মাসে তিনটে ছবির প্রচারের সঙ্গে যুক্ত থাকতে হবে সুপারস্টারকে। তার আগে পরিবারের সঙ্গে যেরকম সুন্দর সময় কাটালেন দেব, তা মন ভালো করে দেওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *