বাবাকে বিয়ে! মনের ইচ্ছে প্রকাশ করে বিতর্কে কোন নায়িকা? - 24 Ghanta Bangla News
Home

বাবাকে বিয়ে! মনের ইচ্ছে প্রকাশ করে বিতর্কে কোন নায়িকা?

Spread the love

বাবাকে বিয়ে! মনের ইচ্ছে প্রকাশ করে বিতর্কে কোন নায়িকা?

মহেশ ভাটের প্রথম পক্ষের মেয়ে পূজার সঙ্গে মহেশ ভাটের সম্পর্ক নিয়ে জল্পনা বলিউডে নতুন নয়। একের পর এর মন্তব্য ঘিরে বারে বারে ভাইরাল হয়ে উঠেছিল এই বাবা-মেয়ের নানা কাহিনি। শুনতে অবাক লাগলেও একশ্রেণির দাবি জুটিই বটে তাঁরা। বাপ-মেয়ে জুটি। তবে সেই সম্পর্কের জল গড়িয়েছিল নাকি বহুদূর। পূজার সঙ্গে মহেশ ভাটের একটি ম্যাগাজিনের কভার পেজের শুট করতে গিয়ে তাঁদের দেখা মেলে ঠোঁটে ঠোঁট রেখে চুম্বনে। এখানেই শেষ নয়।

পাশাপাশি তিনি পূজা নিজেই জানান, বাবার প্রতি তাঁর ভালবাসা এক প্রেমিকার মতোই। এই মন্তব্য ঝড় তোলে নেট দুনিয়ায়। বিতর্ক সৃষ্টি করে মহেশ ভাটের মন্তব্যও। যা আলিয়ার জীবনেও এক সময় প্রভাব ফেলে। সাফ জানিয়েছিলেন মহেশ ভাট, পূজা তাঁর মেয়ে না হলে, তিনি পূজাকে বিয়ে করতেন। আর ঠিক সেই কারণেই সোনি রাজধান তাঁর কাছে যেন হয়ে ওঠেন সতীন, সৎ মা নয়!

এরপর থেকেই দুই তরফের সম্পর্কের সমীকরণ মোটেও ভাল ছিল না, যা প্রতিটা মুহূর্তে অনুভব করতেন আলিয়া ভাট। যদিও পারিবারিক এই কেচ্ছা চাপা থাকেনি খুব বেশি দিন। ঝড়ের গতীতে ভাইরাল হয়ে গিয়েছিল আলিয়া ভাটের পরিবারের এই গোপন কাহিনি। যা ঘিরে বারে বারে প্রশ্নের মুখে পড়তে হলেও বর্তমানে তা খানিক ফিকে হয়ে গিয়েছে। এখন যদিও সেই বিতর্ক অতীত। তাঁদের মধ্যে সম্পর্ক নিয়ে এখন আর কোনও জলঘোলাই বর্তমান নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *