বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের সাফল্য আবার কেন্দ্রীয় পুরষ্কার, বাংলাই সেরা মিলল স্বীকৃতি - 24 Ghanta Bangla News
Home

বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের সাফল্য আবার কেন্দ্রীয় পুরষ্কার, বাংলাই সেরা মিলল স্বীকৃতি

Spread the love

মেধাস্বত্ব সংরক্ষণ এবং নতুন প্রযুক্তিকে কাজে লাগিয়ে তার বাণিজ্যিকীকরণ করার ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। আর তাতেই কেন্দ্রীয় সরকারের নজরে দেশের সেরা হল বাংলা। আর এভাবেই রাজ্যের মুকুটে যুক্ত হল নয়া পালক। সেরার স্বীকৃতি আদায় করে নিল কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বাংলা। মেধা সম্পদ সৃষ্টি থেকে শুরু করে তার বাণিজ্যিকীকরণে উল্লেখযোগ্য কাজের জন্য পুরষ্কার পেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি দফতর উল্লেখযোগ্য কাজ করার জেরে কেন্দ্রীয় সরকারের স্বীকৃতি আদায় করে নিয়েছে।

বিরোধীরা যতই সমালোচনা করুক কাজ করে বারবার সাফল্য পেয়েই চলেছে বাংলা। ইতিমধ্যেই ন্যাশনাল ই–গভর্নেন্স অ্যাওয়ার্ডে বাংলার সাতটি পঞ্চায়েত মনোনীত হয়েছে এবং তারপরই আবার এল কেন্দ্রীয় পুরষ্কার। তাই এখন এগিয়ে বাংলা বলাই যায়। কারণ একমাত্র পশ্চিমবঙ্গকেই এই দুটি বিভাগের জন্য পুরষ্কৃত করা হয়েছে। পঞ্চায়েত থেকে শুরু করে গ্রামোন্নয়ন এবং নানা বিষয়ে বারবার স্বীকৃতি পেয়েছে বাংলা। স্বাস্থ্য, শিক্ষার ক্ষেত্রে কেন্দ্রীয় শংসাপত্র পেয়েছে বাংলা। এবার তাতে যুক্ত হল মেধাসম্পদ এবং সেটি নিয়ে বাণিজ্যিকীকরণ।

আরও পড়ুন:‌ নিউ কোচবিহার রেল স্টেশনের ২৫০ কোটি টাকার প্রকল্প হচ্ছে না, কাটছাঁট খরচে

প্রশাসনিক সূত্রে খবর, খাদ্য, হস্তশিল্প, বস্ত্র, কৃষি–সহ নানা ঐতিহ্যবাহী ২৪টি পণ্যের জন্য জিআই স্বীকৃতিও আদায় করতে সমর্থ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যেতে এবং প্রযুক্তির বাণিজ্যিকীকরণে বাংলা সেরা বলে স্বীকৃতি পেয়েছে। আগামীদিনে আরও কাজ করতে চায় বলে বার্তা দিয়েছে নবান্ন। রাজ্য সরকার আবার তিনশোর বেশি আবিষ্কারের পেটেন্ট আদায় করার ক্ষেত্রেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। এই দুই ক্ষেত্রে রাজ্য সরকারের সাফল্যের স্বীকৃতিতে দুটি ন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাওয়ার্ড পেয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের অধীনস্থ পশ্চিমবঙ্গ রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি পর্ষদ।

এছাড়া আবিষ্কৃত নতুন প্রযুক্তি যাতে বাণিজ্যিকভাবে কাজে লাগানো যায় সেই বিষয়টিও এই দফতর দেখছে। স্বাভাবিকভাবে সর্বভারতীয় স্বীকৃতি রাজ্য সরকারের এই দফতরকে নিঃসন্দেহে আরও বেশি এগিয়ে দেবে বলে মনে করা হচ্ছে। নয়াদিল্লিতে রাজ্য বিজ্ঞান দফতরের সচিব বিজয় ভারতীর হাতে এই পুরস্কার তুলে দিয়েছেন কেন্দ্রীয় শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। এই পুরষ্কার পেয়ে খুশি রাজ্য সরকার।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *