Skin Care: ময়শ্চারাজার নাকি সানস্ক্রিন, ত্বকের যত্নে আগে কোনটি লাগানো উচিত? জানুন সঠিক নিয়ম - Bengali News | Moisturizer or sunscreen, which should you apply first in skin care, Know the correct rule - 24 Ghanta Bangla News
Home

Skin Care: ময়শ্চারাজার নাকি সানস্ক্রিন, ত্বকের যত্নে আগে কোনটি লাগানো উচিত? জানুন সঠিক নিয়ম – Bengali News | Moisturizer or sunscreen, which should you apply first in skin care, Know the correct rule

Spread the love

ত্বকের যত্নে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি জিনিস, এক ময়শ্চারাইজার দুই সানস্ক্রিন। একটি সামগ্রিক ভাবে ত্বকের আর্দ্রতা বজায় রাখে, শুষ্কতা কমায়, ভেতর থেকে করে তোলে জেল্লাদার। অন্যটি সূর্যের ক্ষতিকর রশ্মি এবং UVরশ্মির হাত থেকে রক্ষা করে আপনার ত্বককে। কিন্তু অনেকের মনে একটা প্রশ্ন ঘুরপাক খায়। সেটি হল কোনটা আগে মাখবেন? সানস্ক্রিন নাকি ময়শ্চারাইজার? কোনটা সঠিক?

বিশেষজ্ঞরা কিন্তু বলছেন ত্বকের সঠিক যত্ন নিতে চাইলে আগে ময়েশ্চারাইজার, সবশেষে সানস্ক্রিন মাখা উচিত। স্কিনকেয়ার শুরু করার সময় অনেকেই এটি নিয়ে বিভ্রান্তিতে থাকেন। তবে বিশেষজ্ঞদের মতে আগে ময়েশ্চারাইজার লাগাতে হবে। সানস্ক্রিন আসবে রুটিনের একেবারে শেষ ধাপে।

আসলে ময়েশ্চারাইজার হল ভেতরের ফিলিং। এটি আগে গিয়ে ত্বককে পুষ্টি দেয়। সানস্ক্রিন হল উপরের প্রলেপ, যা সবকিছু একসঙ্গে ধরে রাখে এবং রক্ষা করে। যদি আগে প্রলেপ দিয়ে দেন, তাহলে ভেতরের ফিলিং ঠিকভাবে কাজ করবে না।

ময়েশ্চারাইজার ত্বককে নরম ও আর্দ্র রাখে, আর সানস্ক্রিন ত্বকের উপর সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে একটি সুরক্ষামূলক প্রলেপ তৈরি করে। যদি সানস্ক্রিন আগে মাখেন, ময়েশ্চারাইজার ত্বকে ঠিকমতো প্রবেশ করতে পারবে না। আর যদি পরে দেন, তবে সেটি সানস্ক্রিনের সুরক্ষাকে দুর্বল করে দেয়।

স্কিনকেয়ার লেয়ার করার সঠিক নিয়ম রয়েছে। প্রথমে ময়েশ্চারাইজার লাগাতে হবে। এক মিনিট অপেক্ষা করতে হবে যাতে এটি ত্বকে ঠিক করে প্রবেশ করে। তারপর উপরে ব্রড-স্পেকট্রাম সানস্ক্রিন লাগাতে হবে। শুধু মুক নয়, গলাতেও লাগাতে হবে। আর বাইরে থাকলে প্রতি ৩–৪ ঘণ্টা পর পর পুনরায় সানস্ক্রিন লাগাতে হবে। ছোট্ট এই ধাপ ত্বককে দীর্ঘমেয়াদে সুস্থ ও সুরক্ষিত রাখে।

কেন সঠিক ক্রম এত গুরুত্বপূর্ণ?

বিশেষজ্ঞদের মতে, প্রোডাক্ট কীভাবে স্তরে স্তরে লাগানো হচ্ছে, তার উপরই তাদের কার্যকারিতা নির্ভর করে। সানস্ক্রিনকে সূর্যের ক্ষতিকর রশ্মি ব্লক করার জন্য ত্বকের উপরে সমানভাবে একটি অক্ষত স্তর তৈরি করতে হয়। যদি তার উপরে ময়েশ্চারাইজার, মেকআপ বা অন্য কিছু দিয়ে ঢেকে দেন, তবে তার সুরক্ষার ক্ষমতা অনেকটা কমে যায়। তাই সানস্ক্রিন সবসময় শেষ ধাপেই লাগাতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *