'আমি প্রার্থনা করব, তোমার ছবি...', 'রঘু ডাকাত' ঠিক কী বললেন 'দেবী চৌধুরানী'কে? - Bengali News | Dev and shrabanti share stage at raghu dakat trailer launch - 24 Ghanta Bangla News
Home

‘আমি প্রার্থনা করব, তোমার ছবি…’, ‘রঘু ডাকাত’ ঠিক কী বললেন ‘দেবী চৌধুরানী’কে? – Bengali News | Dev and shrabanti share stage at raghu dakat trailer launch

একজন ‘রঘু ডাকাত’। আরেকজন ‘দেবী চৌধুরানী’। বাংলার ইতিহাসের দুই দিকপাল। সিনেমার পর্দায় ‘রঘু ডাকাত’ দেব এবং ‘দেবী চৌধুরানী’র অবতারে শ্রাবন্তী। পুজোর বক্স অফিসে এই দুই ছবির দুরন্ত লড়াই চললেও, নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে দেখা হল দুজনের। নাহ, এ সাক্ষাৎ অ্যাকশন প্যাকড নয়, বরং গানে গানে ফের জুটি মিলাপ! আর উদ্দেশ্য বাংলা সিনেমার সবচেয়ে উৎসব, ‘রঘু ডাকাত’ ছবির ট্রেলার লঞ্চ।

শনিবার গোটা দেশ দেখল, ট্রেলার লঞ্চ কাকে বলে, অগণিত দর্শকের মাঝে একই ছাদের তলায় টলিউড ইন্ডাস্ট্রির প্রায় সবাইকে নিয়ে আসলেন মেগাস্টার দেব। একে তো তাঁর সিনে কেরিয়ারের ২০ বছর পূর্তি। তারপর উপর সোনায় সোহাগা রঘু ডাকাত। সব মিলিয়ে ভক্তরা দেখল, বাংলা সিনেমার উৎসব।

এদিন অনুষ্ঠানের শুরু থেকেই চমক। ভোল বদলে গানের তালে নেচে উঠলেন সোহিনী সরকার, অনিবার্ণ ভট্টচার্য। বাদ পড়লেন না টলিউডের কিশোরী ইধিকা পালও। তবে সারপ্রাইজ ছিল অন্য আরেক ঘটনা। এদিন নেতাজী ইন্ডোরের মঞ্চে দেখা মিল দেব যুগ। দেবের সঙ্গে একে একে পারফর্ম করলেন তাঁর নায়িকারা। দেখা মিলল, শ্রাবন্তী, নুসরত, সায়ন্তিকা, ইধিকার। নাচ শেষে প্রত্যেক নায়িকার সঙ্গে জুড়ে থাকা নস্ট্যালজিয়া শেয়ার করলেন দেব। তবে শ্রাবন্তী বললেন এমন এক কথা, যা শুনে খোদ শ্রাবন্তীও অবাক।

কী বললেন?

পুজোতে মুক্তি পাচ্ছে দেবের রঘু ডাকাত। অন্যদিকে শ্রাবন্তী ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দেবী চৌধুরানী ছবিও পুজোর বক্স অফিসে এবার বড় বাজি। বক্স অফিসের লড়াই ভুলে, মেগাস্টার দেব, শ্রাবন্তীকে বলেই ফেললেন, আমি প্রার্থনা করব তোমার ছবি যেন, আমার ছবি থেকেও ভাল চলে…! উত্তরে শ্রাবন্তীও শুভেচ্ছা জানিয়েছেন দেব ওরফে রঘু ডাকাতকে।

এই অনুষ্ঠান দেবের রঘু ডাকাত ছবির ট্রেলার লঞ্চে হলেও, মঞ্চে উঠে দেব বার বার বলেছেন, এই অনুষ্ঠান বাংলা সিনেমার জন্য। বাংলা সিনেমার উৎসব। দেবের সেই ভাবনা কতটা খাঁটি, তার প্রমাণ পাওয়া গেল দেবের এই উক্তিতেই। শুধু দেবী চৌধুরানীই নয়, এবারের পুজোয় মুক্তির অপেক্ষা থাকা যত কাণ্ড কলকাতাতেই, রক্তবীজ-এর সাফল্যও কামনা করেছেন দেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *