West Bengal Weather: নষ্টের গোড়া ঘূর্ণাবর্ত! কয়েক ঘণ্টাতেই ঘনিয়ে আসছে দুর্যোগ, আজ কোথায় কোথায় বৃষ্টি, জেনে নিন - Bengali News | West Bengal and Kolkata Weather Report for Kolkata, West Bengal, Heavy Rainfall in North Bengal with Thunderstorm, How will be Kolkata's Weather, Know Latest Update - 24 Ghanta Bangla News
Home

West Bengal Weather: নষ্টের গোড়া ঘূর্ণাবর্ত! কয়েক ঘণ্টাতেই ঘনিয়ে আসছে দুর্যোগ, আজ কোথায় কোথায় বৃষ্টি, জেনে নিন – Bengali News | West Bengal and Kolkata Weather Report for Kolkata, West Bengal, Heavy Rainfall in North Bengal with Thunderstorm, How will be Kolkata’s Weather, Know Latest Update

Spread the love

কলকাতা: মহিষাশুরকে বধ করবেন দেবী দুর্গা। কিন্তু বর্ষাশুরকে বধ করবে কে? কাল বাদে পরশু, রবিবারই মহালয়া। তারপর শুরু হচ্ছে দেবীপক্ষের। মহালয়ার পর থেকেই এখন প্যান্ডেল হপিং শুরু হয়ে যায়, চতুর্থী-পঞ্চমীর আর অপেক্ষা করে না কেউ। পুজোর প্ল্যান সবার রেডি, কিন্তু কাঁটা সেই বৃষ্টি। আজ কেমন থাকবে আবহাওয়া? বৃষ্টি কি বিদায় নেবে নাকি চলবে তার দাপট?

আলিপুর আবহাওয়া অফিস বলছে, আজও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও, বিপদ উত্তরবঙ্গে। সেখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।

কলকাতায় আজ, শুক্রবার আকাশ থাকবে আংশিক মেঘলা। হালকা পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জায়গায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৯১ শতাংশ, সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৬৭ শতাংশ।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হলুদ সতর্কতা জারি হয়েছে পূর্ব বর্ধমান জেলায়। সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রপাত হতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, কমলা সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গে। পরবর্তী ২-৩ ঘণ্টার মধ্যেই আলিপুরদয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বজ্রপাতের সঙ্গে তুমুল বৃষ্টি হতে পারে। বইবে দমকা বাতাসও। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।

এবারের পুজোয় খলনায়ক হয়ে উঠেছে ঝাড়খণ্ডের ঘূর্ণাবর্ত। সেই কারণেই উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি হচ্ছে। সিকিম, ভুটানের নদীগুলিতে বাড়ছে জলস্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *