Asia cup 2025 IND vs OMA Live Score: পাকিস্তান ম্যাচের প্রস্তুতি, পরীক্ষার পথে হাঁটবেন সূর্যরা!

এশিয়া কাপে টানা দু-ম্যাচ জিতেছে ভারত (Indian Cricket Team)। রবিবার সুপার কাপ অভিযান শুরু। তার আগে গ্রুপের শেষ ম্যাচে নামছে ভারতীয় দল। আজ ভারতের প্রতিপক্ষ ওমান। যে কোনও ফর্ম্যাটেই প্রথম বার মুখোমুখি হতে চলেছে দু-দল। কাগজে কলমে ওমান অনেকটাই পিছিয়ে। টি-টোয়েন্টি ফর্ম্যাটে বিশ্বের এক নম্বর টিমের বিরুদ্ধে লড়াই। তাদের কাছে এই ম্যাচটা অন্য গুরুত্ব রাখছে। ভারতের বিরুদ্ধে ভালো খেলতে পারলে নজরে পড়বেন ক্রিকেটাররা। ওমান ক্রিকেটারদের নজরে সেটাই। ভারতীয় দল এই ম্যাচে কিছু পরীক্ষার পথে হাঁটতে পারেন। মনে করা হচ্ছে, জসপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) এই ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে। তেমনই ব্য়াটিং অর্ডারেও নানা অদলবদল হতে পারে। এশিয়া কাপের (Asia Cup 2025) গ্রুপ পর্বে ভারত বনাম ওমান (India vs Oman) ম্যাচের সমস্ত আপডেট পাবেন এই লিঙ্কে।