Murshidabad: রাজ্যে ফিরতে পারছেন না পরিযায়ী শ্রমিকরা? প্রশ্নের মুখে শ্রমশ্রী প্রকল্প – Bengali News | Migrant workers accused that District Magistrate says he will provide train tickets for migrant workers to return home, but is not doing so in murshidabad
আক্রান্ত পরিযায়ী শ্রমিকImage Credit: Tv9 Bangla
মুর্শিদাবাদ: তামিলনাড়ুতে গিয়ে হেনস্থার শিকার হন বাঙালি পরিযায়ী শ্রমিক। বর্তমানে তাঁরা বাংলায় ফিরতে চাইলেও ফিরতে পারছেন না। তাঁদের অভিযোগ, শ্রমশ্রী প্রকল্পে, পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার জন্য ট্রেনের টিকিট করে দেব বললেও করে করে দিচ্ছেন না জেলাশাসক। শুধু তাই নয়, ফোন রিসিভ করছে না রাজ্যসভার তৃণমূল সামিরুল ইসলাম বলে অভিযোগ বিস্ফোরক পরিযায়ী শ্রমিকদের।
দিন তিনেক আগে মুর্শিদাবাদের ভগবানগোলা লালগোলা নবগ্রাম সহ একাধিক এলাকার পরিযায়ী শ্রমিকরা তামিলনাড়ুতে কাজ করতে গিয়েছিলেন। অভিযোগ, সেখানে গিয়ে তাঁরা আক্রান্ত হন। কয়েকদিন হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এই পরিযায়ী শ্রমিকরা। মারধর করা হয় তাঁদের। এমনকী, এরপর তাঁদের সমস্ত কিছু কেড়ে নেওয়া হয়েছে। এখন কীভাবে বাড়ি ফিরবেন দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন পরীযায়ী শ্রমিকেরা।
পরিযায়ী শ্রমিকদের দাবি, জেলাশাসকের পক্ষ থেকে বাড়ি ফেরার টিকিট কেটে দেওয়া হবে বলা হয়েছিল। সেই মতো আধার কার্ড পাঠালেও টিকিট কেটে দেওয়া হয়নি। এ পরিযায়ী শ্রমিক মুস্তাফিজুর রহমান বলেন, “আমাদের কেউ সাহায্য় করছে না। আমাদের মারধর করা হয়েছে। ডিএম বলছে টিকিট কেউ কেটে দেবে না। নিজের নিজের টাকা দিয়ে কাটতে হবে। আমাদের কাছে টাকা থাকলে নিজেরাই চলে আসতাম। খাবার পয়সাটুকু নেই। সামিরুল ইসলাম ফোন করেন। কিন্তু এখন আর ফোন ধরেননি।” তবে এ প্রসঙ্গে মুর্শিদাবাদের জেলাশাসক রাজর্ষি মিত্র বলেন, “টিকিট কেটে দিতে হবে এইরকম কোনও আবেদন আসেনি, বা আমরা বলিনি। বাড়ি ফিরলে শ্রমশ্রী যেসব বিষয়গুলো আছে সেগুলো করে দেওয়া হবে। কোথাও একটা ভুল প্রচার হচ্ছে।” সামিরুল ইসলাম বলেন, “শ্রমশ্রী প্রকল্পে অ্যাপ্লিকেশন করতে হবে। ডকুমেন্ট দিয়ে করতে হবে। কিন্তু ওরা তো করেননি।”