Public Washroom Tips: প্যান্ডেল হপিংয়ের মাঝে বাথরুম যাবেন, পাবলিক ওয়াশরুম নিরাপদে ব্যবহার করবেন কীভাবে? – Bengali News | Tips to use public washroom safely during pandel hoping in Durga Puja 2025
পুজোর সময় সারাদিন প্যান্ডেল হপিং করার সময় প্রকৃতির ডাক আসাটা স্বাভাবিক। সেই সময় বাধ্য হয়েও যেতে হয় পাবলিক ওয়াশরুমে। এদিকে সমস্যা বেশিরভাগ পাবলিক ওয়াশরুমে স্বাস্থ্যবিধির কোনও বালাই থাকে না। যার ফলে হুট করে ইউরিনাল ইনফেকশন বা UTI-এর ভয় থেকেই যায়। অনেকে আবার এই ভয়ে সারাদিন ওয়াশরুমে যান না। কিন্তু এই অভ্যাস আপনার স্বাস্থ্যের পক্ষে ভাল নয়। তাতেও হতে পারে জটিল রোগ। তাই পাবলিক ওয়াশরুমে যাওয়ার ক্ষেত্রে কিছু অভ্যাস মেনে চলাটাই সবচেয়ে সুরক্ষিত।
স্মার্ট হাইজিন অভ্যাস করুন –
১। নিজের প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে রাখুন। টিস্যু, হ্যান্ড স্যানিটাইজার এবং সম্ভব হলে টয়লেট সিট স্যানিটাইজার স্প্রে সবসময় ব্যাগে রাখুন। সুবিধা কম থাকলে এগুলো বড় সহায়ক হতে পারে।
২। টয়লেট সিট কভার বা স্যানিটাইজার ব্যবহার করুন। যদি সম্ভব হয়, সিটে ডিসপোজেবল কভার বিছিয়ে নিন বা স্যানিটাইজার স্প্রে করুন। এতে জীবাণুর সংস্পর্শের ঝুঁকি অনেকটা কমে যায়।
৩। ভালভাবে হাত ধুয়ে নিন। টয়লেট ব্যবহারের পর অন্তত ২০ সেকেন্ড ধরে সাবান ও জল দিয়ে হাত ধোয়া অত্যন্ত জরুরি। যদি সাবান না থাকে, স্যানিটাইজার ব্যবহার করুন।
৪। স্যানিটারি প্রোডাক্ট সঠিকভাবে ফেলুন। সবসময় নির্দিষ্ট বিনে ব্যবহার করা জিনিস ফেলুন এবং সেগুলো আগে ভালোভাবে মোড়ান। এতে ওয়াশরুম ব্যবহারযোগ্য থাকে এবং পাইপলাইন বন্ধ হয়ে যায় না।
কোন কোন কাজ এড়িয়ে যেতে হবে?
১। পরিষ্কার না করে সরাসরি বসবেন না। সিট স্যানিটাইজ না করে সরাসরি বসা থেকে বিরত থাকুন। প্রয়োজনে হালকা ভঙ্গিতে সিটের ওপরে স্কোয়াট করে ব্যবহার করা নিরাপদ।
২। ব্যাগ বা ফোন মেঝেতে রাখবেন না। পাবলিক ওয়াশরুমের মেঝে সবচেয়ে নোংরা জায়গাগুলোর একটি। তাই জিনিসপত্র সবসময় হুকে ঝুলিয়ে রাখুন বা সঙ্গে রাখুন।
৩। নন-ফ্লাশেবল জিনিস ফ্লাশ করবেন না। টিস্যু, স্যানিটারি প্যাড বা ওয়াইপস টয়লেটে ফ্লাশ করবেন না। এগুলো সর্বদা নির্দিষ্ট বিনে ফেলুন।