EPFO WhatsApp service: EPFO এবার Whatsapp-এ! Hello লিখলেই দেখতে পাবেন ব্যালেন্স থেকে ট্রান্সজাকশন | EPFO Now On WhatsApp: Check PF Balance And Transactions With A Simple ‘Hello’ - 24 Ghanta Bangla News
Home

EPFO WhatsApp service: EPFO এবার Whatsapp-এ! Hello লিখলেই দেখতে পাবেন ব্যালেন্স থেকে ট্রান্সজাকশন | EPFO Now On WhatsApp: Check PF Balance And Transactions With A Simple ‘Hello’

Spread the love

নয়া দিল্লি: প্রভিডেন্ট ফান্ডে আসছে বড়সড় বদল। গত বছর থেকেই শোনা যাচ্ছিল, শীঘ্রই এটিএম থেকে পিএফে (Provident Fund)-র টাকা তোলা যাবে। সেই নিয়ম এখনও চালু না হলেও, ইপিএফও (EPFO) গ্রাহকদের জন্য রয়েছে সুখবর। শীঘ্রই পিএফের লেনদেন করা যাবে হোয়াটসঅ্যাপের (WhatsApp) মাধ্যমে। এতে গ্রাহকদের লেনদেনে আরও সুবিধা হবে।

ইপিএফও-র তরফে জানানো হয়েছে, গ্রাহকরা যাতে দ্রুত এবং নির্ঝঞ্ঝাটে প্রভিডেন্ট ফান্ডের ব্যালেন্স, শেষ পাঁচটি ট্রানজাকশন ও ক্লেমের স্টেটাস চেক করতে পারেন, তার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপে এক ক্লিকেই ব্যালেন্স দেখতে পারবেন।

জানা গিয়েছে, প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনায় যারা যোগ্য, যারা ইউআইডিএআই-র ফেস অথেনটিকেশন টেকনোলজি ব্যবহার করে আধার অথেনটিকেশন করেননি, আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি করা না থাকার কারণে আর্থিক লেনদেন আটকে রয়েছে, তারাও এবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই সার্ভিস বা পরিষেবাগুলি পাবেন।

কীভাবে ইপিএফও-র হোয়াটসঅ্যাপ সার্ভিস ব্যবহার করবেন?

যারা ইপিএফও-র হোয়াটসঅ্যাপ সার্ভিস ব্যবহার করতে চান, তাদের ইপিএফও-র রেজিস্টার নম্বরে হ্যালো লিখে পাঠাতে হবে। ইপিএফও-তে রেজিস্টার মোবাইল নম্বরেও ইপিএফও সংক্রান্ত যাবতীয় আপডেটের মেসেজ গ্রহণের জন্য আবেদন করতে পারবেন।

ইপিএফও এরপরে ভেরিফাই করবে যে রেজিস্টার্ড মোবাইল নম্বর ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN)-র সঙ্গে লিঙ্ক আছে কি না। যদি ভেরিফায়েড হয়, তাহলে স্থানীয় ভাষায় মেনু পেয়ে যাবে। এবার গ্রাহকরা নিজেদের প্রশ্ন জানাতে পারেন।

সূত্রের খবর, এআই চ্যাটবট থেকে সরাসরি উত্তর দেওয়া হবে। কিংবা ইপিএফও-র ডেটাবেস থেকে সার্চ করে উত্তর দেওয়া হবে। ২৪/৭ এই পরিষেবা পাওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *