Drug Racket: স্কুলে সপ্তাহে ৬ দিন তৈরি হয় ড্রাগ, রবিবার ডেলিভারি! ভিতরে ঢুকে মাথা ঘুরে গেল পুলিশেরও - Bengali News | Drug Racket in Hyderabad School, Drugs Made All week, Delivery on Sunday, Police Also Shocked by this Act - 24 Ghanta Bangla News
Home

Drug Racket: স্কুলে সপ্তাহে ৬ দিন তৈরি হয় ড্রাগ, রবিবার ডেলিভারি! ভিতরে ঢুকে মাথা ঘুরে গেল পুলিশেরও – Bengali News | Drug Racket in Hyderabad School, Drugs Made All week, Delivery on Sunday, Police Also Shocked by this Act

Spread the love

হায়দরাবাদ: স্কুলের ভিতরেই নাকি মাদক চক্র! স্কুলে ঢুকে পুলিশ যা যা দেখল, তাতে চক্ষু চড়কগাছ। দেখতে কোনও বড় কেমিক্যালের থেকে কম কিছু নয়। কেমিক্যাল রিঅ্যাক্টর থেকে ড্রায়ার, সব কিছুই রয়েছে তাতে। পুলিশ এই মাদকচক্রের মাথা এবং তার দুই সঙ্গীকে গ্রেফতার করেছে।

হায়দরাবাদের একটি বেসরকারি স্কুলের ভিতরে চলছিল মাদক চক্র। এর মাথা খোদ স্কুলের ডিরেক্টর মালেলা জয় প্রকাশ গৌড়! পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্কুলের একাধিক ক্লাসরুমকে পরিবর্তিত করা হয়েছিল ল্যাবরেটরিতে। সেখানে তৌরি করা হত নিষিদ্ধ সাবস্ট্যান্স অ্যালপ্রাজোলাম।

তেলঙ্গানা পুলিশের ঈগল টিম তল্লাশি চালিয়ে দেখে, স্কুলের কেমিস্ট্রি ল্যাবে আটটি রিঅ্যাক্টর ও ড্রায়ারও ফিট করা রয়েছে।

জেরায় জানা গিয়েছে, গৌড় তাঁরই এক সহকর্মীর কাছ থেকে মাদক তৈরি করা শিখেছিলেন। বিগত ৬ মাস ধরে তারা মাদক তৈরি করছিল। সপ্তাহের ৬ দিন তারা মাদক তৈরি করত, আর রবিবার মাদক ডেলিভারি করত। স্কুলের প্রথম ও দ্বিতীয় তলে স্কুল চলত, তৃতীয় তলে মাদক তৈরি করা হত।

পুলিশ ওই স্কুল থেকে ৭ কেজি আলপ্রাজম, বিপুল পরিমাণে কেমিক্যাল ও মাদক তৈরির জিনিসপত্র উদ্ধার করেছে। ২১ লক্ষ টাকা নগদ উদ্ধার করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *