Local Train Cancel: শনি-রবিবার একাধিক ট্রেন বাতিল থাকছে শিয়ালদহ শাখায়, তালিকায় কোন কোন লোকাল দেখে নিন - Bengali News | Multiple trains will be cancelled on Saturday Sunday in Sealdah branch, check out which local trains are in the list - 24 Ghanta Bangla News
Home

Local Train Cancel: শনি-রবিবার একাধিক ট্রেন বাতিল থাকছে শিয়ালদহ শাখায়, তালিকায় কোন কোন লোকাল দেখে নিন – Bengali News | Multiple trains will be cancelled on Saturday Sunday in Sealdah branch, check out which local trains are in the list

Spread the love

কলকাতা: ফের ট্রেন বাতিল। ফের ভোগান্তির আশঙ্কা। শনিও রবিবারের মধ্যে একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল থাকছে শিয়ালদহ শাখায়। কাজ হবে শিয়ালদহ ও বিধাননগর স্টেশনের মধ্যে, সে কারণেই পাওয়ার ব্লকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। ১৩ তারিখ রাত ১১টা ৩০ থেকে ১৪ তারিখ ভোর সাড়ে তিনটে পর্যন্ত বাতিল থাকছে একাধিক লোকাল। ইতিমধ্যেই পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে ট্রেন বাতিলের কথা জানান হয়েছে। 

১৩ তারিখ বাতিল থাকছে… 

32249 শিয়ালদহ – ডানকুনি লোকাল

32252 ডানকুনি – শিয়ালদহ স্থানীয়

31447 শিয়ালদহ – নৈহাটি লোকাল

31450 নৈহাটি – শিয়ালদহ লোকাল

শুধু লোকাল ট্রেন বাতিলই নয়, একাধিক লোকাল ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে। সে কথাও জানাচ্ছে রেল। তালিকায় রয়েছে শান্তিপুর-শিয়ালদহ লোকাল। ১৩ তারিখ 31542 শান্তিপুর-শিয়ালদহ লোকাল চলবে ব্যারাকপুর পর্যন্ত। পাশাপাশি ১৪ তারিখ 31511 শিয়ালদহ-শান্তিপুর লোকালও চলবে ব্যারাকপুর পর্যন্ত। 

তবে এই প্রথম নয়, বিগত কয়েক মাস ধরেই লাগাতার ট্রেন বাতিলের ছবি দেখা গিয়েছে হাওড়া, শিয়ালদহ ডিভিশনে। কখনও রেল ট্র্যাকের রক্ষণাবেক্ষণ, আবার কখনও ওভারহেডের কাজ, কখনও সিগন্যালিংয়ের কাজের জন্য বাতিল হয়েছে একাধিক লোকাল ট্রেন। ঘুরপথে চলেছে দূরপাল্লার ট্রেনগুলিও। তবে এবার কাজ হচ্ছে মূলত মধ্যরাতে কাজ হওয়ায় যাত্রী দুর্ভোগ খুব বেশি হবে না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *