ভারতে ঢুকেই পড়েছিল 'ওঁরা', ভয়ঙ্কর ক্ষতি হয়ে যেত, তার আগেই আটকে দিল BSF - Bengali News | BSF & Punjab Police Arrest 2 Person who were Smuggling Arms from Pakistan to India to Supply Sleeper Cell - 24 Ghanta Bangla News
Home

ভারতে ঢুকেই পড়েছিল ‘ওঁরা’, ভয়ঙ্কর ক্ষতি হয়ে যেত, তার আগেই আটকে দিল BSF – Bengali News | BSF & Punjab Police Arrest 2 Person who were Smuggling Arms from Pakistan to India to Supply Sleeper Cell

Spread the love

চণ্ডীগঢ়: পাকিস্তানের শয়তানি থামছেই না। ফের অনুপ্রবেশের চেষ্টা। বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র সহ পঞ্জাব সীমান্তে ধরা পড়ল দুইজন দুষ্কৃতী। এদের জেরা করে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পাকিস্তানের ভূখণ্ড থেকে ভারতে  অস্ত্র নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়াই অভিযুক্তদের কাজ ছিল।

জানা গিয়েছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (BSF) এবং পঞ্জাব পুলিশের বিশেষ অপারেশন সেল দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে বিপুল অস্ত্র উদ্ধার হয়েছে। পাওয়া গিয়েছে ২৭টি অত্যাধুনিক পিস্তল, ৫৪টি ম্যাগাজিন এবং ৪৭০ রাউন্ড কার্তুজ।

ধৃতদের জেরা করে বিএসএফ জানতে পেরেছে, সীমান্ত দিয়ে এই অস্ত্র ভারতীয় ভূখণ্ডে ঢোকানো হচ্ছিল। ওপার থেকেই গোটা কাজ নিয়ন্ত্রিত হত। জঙ্গি বা নাশকতামূলক কার্যকলাপের সঙ্গে যে স্লিপার সেলের সদস্যরা যুক্ত, তাদের হাতে এই অস্ত্র পৌঁছে দেওয়া মূল উদ্দেশ্য ছিল অভিযুক্তদের।

আরও জানা গিয়েছে, ধৃত দুইজনই সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে অস্ত্র পাচারের কাজ করত। পাকিস্তানের ভূখণ্ড থেকে ভারতীয় ভূখণ্ডে রাতের অন্ধকারে অস্ত্র প্রবেশ করানোই এদের মূল দায়িত্ব ছিল। ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। পাকিস্তান থেকে পাঠানো অস্ত্র পাচারে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার সময়ও পাকিস্তান থেকেই ভারতে ঢুকেছিল জঙ্গিরা। তাদের অস্ত্রও সরবরাহ করা হয়েছিল। হামলার পর জম্মু-কাশ্মীরের জঙ্গলেই লুকিয়েছিল জঙ্গিরা। পরে অপারেশন শিবশক্তিতে তাদের নিকেশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *