IIM Ahmedabad Dubai Campus: বিদেশের মাটিতে দেশের শিক্ষা প্রতিষ্ঠান, দুবাইয়ের বুকে তৈরি হল প্রথম IIM - Bengali News | IIM Ahmedabad Dubai Campus Inaugurated by Dubai Crown Prince Sheikh Hamdan - 24 Ghanta Bangla News
Home

IIM Ahmedabad Dubai Campus: বিদেশের মাটিতে দেশের শিক্ষা প্রতিষ্ঠান, দুবাইয়ের বুকে তৈরি হল প্রথম IIM – Bengali News | IIM Ahmedabad Dubai Campus Inaugurated by Dubai Crown Prince Sheikh Hamdan

আমিরশাহিতে ধর্মেন্দ্র প্রধানImage Credit: X

নয়াদিল্লি: এবার দেশের বাইরে দেশের শিক্ষা প্রতিষ্ঠান। দুবাইয়ের বুকে তৈরি হল ভারতীয় ম্যানেজমেন্ট-শিক্ষা প্রতিষ্ঠান IIM Ahmedabad-র ক্যাম্পাস। বৃহস্পতিবার ছিল এই ক্যাম্পাসের উদ্বোধনী অনুষ্ঠান। গিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। দু’দিনের সফরে আরব আমিরশাহিতে গিয়েছেন তিনি। সেই সফরের দ্বিতীয় দিনেই অর্থাৎ আজ ছিল নতুন ক্যাম্পাস উদ্বোধন।

জানা গিয়েছে, এদিন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে উদ্বোধন করা হয়েছে IIM Ahmedabad-র নতুন ক্যাম্পাস। উদ্বোধন করেছেন খোদ দুবাইয়ের প্রিন্স এইচ এইচ শেখ হামদান বিন মহম্মদ বিন রশিদ আল মাকতোম।

এদিন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে বিশ্বায়নের পথে ভারতের শিক্ষাব্যবস্থা আরও এক ধাপ এগিয়ে গেল। দুবাইয়ের বুকে তৈরি হল আইআইএম আহমেদাবাদের নতুন ক্যাম্পাস। আমি প্রিন্সের কাছেও ধন্য ভারত-আরব দেশের জ্ঞানের পরিধিকে এক সুতোয় জুড়তে সাহায্য় করার জন্য।’ উদ্বোধনের পর ওই ক্যাম্পাসে যান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। গোটা ক্য়াম্পাস ঘুরে দেখেন তিনি।

বিদেশের মাটিতে নতুন ক্য়াম্পাস তৈরির প্রয়োজনীয়তা কেন পড়ল? ওয়াকিবহাল মহল বলছে, ভারতের সঙ্গে আরব আমিরাশাহির সম্পর্ক আজকের নয়। স্বাধীনতার পর থেকেই এই দুই দেশ দিনে দিনে অনেকটাই কাছে এসেছে। একদিকে নয়াদিল্লির বন্ধুত্বপূর্ণ মনোভাব। অন্যদিকে, আমিরশাহির উদার মনোভাব তৈরি করেছে কূটনৈতিক সম্পর্ক। বেড়েছে বাণিজ্য।

বর্তমানে আরব আমিরশাহিতে থাকা ভারতীয়র সংখ্য়া ৩৫ লক্ষেরও অধিক। যা দিনে দিনে বাড়ছে। কর্মসূত্রে বহু ভারতীয় ওই দেশে থাকেন। তাদের পড়াশোনার সুবাদে এই ম্য়ানেজমেন্ট ক্য়াম্পাস হয়ে উঠতে পারে একটা বড় মাধ্যম।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *