Dharmendra Pradhan in UAE: IIT-র পর এবার IIM! আমিরশাহির সঙ্গে ‘শিক্ষা-সেতু’ জুড়লেন ধর্মেন্দ্র – Bengali News | IIT Abu Dhabi Running, IIM Ahmedabad Opens in Dubai: Dharmendra Pradhan
দুবাইয়ে ধর্মেন্দ্র প্রধানImage Credit: ANI
নয়াদিল্লি: IIM খুলে গিয়েছে, খুলে গিয়েছে IIT-ও। দু’দিনের আমিরশাহি সফরে গিয়ে সেখানকার শিক্ষার সেতু জুড়ে এলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বৃহস্পতিবার সফরের দ্বিতীয় দিনে আমিরশাহির প্রশাসনিক কর্তাদের সঙ্গে একটি কূটনৈতিক বৈঠকে বসেছিলেন শিক্ষামন্ত্রী। সেখানেই তাঁর মুখে শোনা গেল, কীভাবে নয়াদিল্লি আমিরশাহির একটার পর একটা অনুরোধ রেখেছে। আর জুড়ে দিয়েছে দুই দেশের শিক্ষাকে।
মন্ত্রীর কথায়, ‘এই দিনটা ভারত-আরব আমিরশাহির কূটনৈতিক সম্পর্কের নিরিখে চিরস্মরণীয় হয়ে থাকবে। কয়েক বছর আগে আমিরশাহি নেতৃত্বকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশ্বস্ত করেছিলেন যে এখানে IIT তৈরি করা হবেই। বিশেষ করে আমিরশাহির রাষ্ট্রপতির অনুরোধের পরই তিনি সেই প্রোজেক্টের কথা ঘোষণা করে দিয়েছিলেন।’
তাঁর সংযোজন, ‘গত দু’বছর ধরে সেই আইআইটি নির্মাণের কাজও শেষ হয়েছে। আর সেখানে নির্দ্বিধায় পড়াশোনাও চলছে। আর আরব আমিরশাহি যখন আমাদের কাছে একটি IIM তৈরির অনুরোধ করল, আমরা সেটারও বাস্তবায়ন ঘটালাম। আজ সেই শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন হল।’
#WATCH | Dubai, UAE | Union Minister Dharmendra Pradhan says, “Today, September 11, will be remembered as a memorable day for the UAE-India relationship. One and half years ago, PM Modi assured the leadership of UAE, especially the ruler of Dubai, after the President of UAE… pic.twitter.com/Q35p7NUgzb
— ANI (@ANI) September 11, 2025
উল্লেখ্য, দুবাইয়ের বুকে তৈরি হয়েছে প্রথম IIM। ভারতীয় ম্যানেজমেন্ট শিক্ষা প্রতিষ্ঠা IIM আহমেদাবাদেরই একটি ক্যাম্পাস তৈরি হয়েছে সেখানে। বৃহস্পতিবারই ছিল উদ্বোধনী অনুষ্ঠান। উপস্থিত ছিলেন দুবাইয়ের প্রিন্স ও শিক্ষামন্ত্রী। উপস্থিত ছিলেন খোদ ধর্মেন্দ্র প্রধানও।
পাশাপাশি, আবু ধাবির বুকে তৈরি হওয়া IIT দিল্লির ক্য়াম্পাসের জন্য নতুন পাঠ্য়ক্রম উদ্বোধন করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। বৃহস্পতিবার IIT দিল্লির আবু ধাবি ক্যাম্পাসের জন্য কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ও এনার্জি-সাসটেইনিবিলিটি বিষয়ে বি-টেক থেকে পিএইচডি পর্যন্ত প্রোগ্রামের উদ্বোধন করেছেন তিনি।