Humayun Kabir: 'আর কবে? আর কবে?' নেপালের পরিস্থিতি উল্লেখ করে বিতর্কিত পোস্ট তৃণমূল বিধায়কের - Bengali News | Humayun Kabir posts in social media, mentions situation of Nepal - 24 Ghanta Bangla News
Home

Humayun Kabir: ‘আর কবে? আর কবে?’ নেপালের পরিস্থিতি উল্লেখ করে বিতর্কিত পোস্ট তৃণমূল বিধায়কের – Bengali News | Humayun Kabir posts in social media, mentions situation of Nepal

Spread the love

কলকাতা: নব প্রজন্মের বিদ্রোহে উত্তাল নেপাল। ফেলে দেওয়া হয়েছে সরকার। পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী কে পি ওলি। তিনি কোথায় কেউ জানে না। দুর্নীতির বিরুদ্ধে বিদ্রোহের আগুন জ্বলছে ঠিকই, তবে কোনও দেশেই এমন অস্থিরতা, এত রক্তপাত কাম্য নয়। এই পরিস্থিতিতে তৃণমূল বিধায়কের ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক। নেপালের মতো পরিস্থিতি কবে হবে এদেশে? এমন প্রশ্ন তুলেছেন ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর।

সোশ্যাল মিডিয়ায় হুমায়ুন কবীর লিখেছেন, “কবে যে আমাদের দেশের তানাশাহীদের এই হাল হবে! অহিংস পথে দুর্নীতির শিরোমণিদের মুখোশ খুলে যাবে! আর কবে? আর কবে? আপনারাও কি আমার মতো স্বপ্ন দেখেন?” বিধায়কের এই বক্তব্যে সমালোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

এদিন হুমায়ুন কবীরের পোস্ট থেকে স্পষ্ট, তিনি দেশের পরিস্থিতির কথা বলছেন। আর বিজেপির সরকারের দিকেই তাঁর ইঙ্গিত। কিন্তু যে দেশে স্বাধীনতার পর কখনও এমন পরিস্থিতি তৈরি হয়নি, কেন একজন বিধায়ক সেখানে এমন কথা বললেন? প্রশ্ন উঠেছে। এমনকী দলের তরফেও এমন কোনও অবস্থান নেই। বরং নেপালের পরিস্থিতি নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করতে দেখা গিয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। সাংবাদিকদের প্রশ্নের মুখে মমতা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই বিষয়টি বিদেশ মন্ত্রক দেখছে। সেখানে একজন বিধায়ক কেন লিখলেন এমন?

সূত্রের খবর, এই পোস্ট ভালভালে দেখছে না তৃণমূল নেতৃত্ব। বিধায়ককে দলের শীর্ষ নেতৃত্বের মুখোমুখি হতে হতে পারে বলেও মনে করা হচ্ছে। উল্লেখ্য, নেপালের এই পরিস্থিতিতে মঙ্গলবার সারা রাত উত্তরকন্যায় জেগে কাটিয়েছেন মমতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *