Calcutta High Court: কার্তিক মহারাজের বিরুদ্ধে মানহানির মামলা খারিজ, মামলাকারী সব্যসাচীর জরিমানা - Bengali News | Calcutta High Court dismisses defamation case against Kartik Maharaj - 24 Ghanta Bangla News
Home

Calcutta High Court: কার্তিক মহারাজের বিরুদ্ধে মানহানির মামলা খারিজ, মামলাকারী সব্যসাচীর জরিমানা – Bengali News | Calcutta High Court dismisses defamation case against Kartik Maharaj

Spread the love

কার্তিক মহারাজের বিরুদ্ধে মানহানির মামলা খারিজ করে সব্যসাচী দত্তকে জরিমানা করল কলকাতা হাইকোর্টImage Credit: TV9 Bangla

কলকাতা: কার্তিক মহারাজের বিরুদ্ধে মানহানির মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অশালীন কথা বলে মানহানি করা হয়েছে বলে অভিযোগ তুলে মানহানির মামলা করেছিলেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। সেই মামলা খারিজ করে দিল হাইকোর্ট। শুধু তাই নয়, মামলাকারীকেই ১১ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিল বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি অজয়কুমার গুপ্তার বেঞ্চ।

দিঘায় জগন্নাথ মন্দির নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসী কার্তিক মহারাজ। সব্যসাচী দত্ত অভিযোগ করেন, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করা হয়েছে। এরপরই হাইকোর্টে মানহানির মামলা করেন তিনি। এদিন দুই বিচারপতির বেঞ্চ বলে, মামলার কোনও সারবত্তা নেই। অযথা আদালতের সময় নষ্ট করা হচ্ছে। এরপরই মামলাকারীকে ১১ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দেয় বেঞ্চ।

কার্তিক মহারাজের বিরুদ্ধে মানহানির মামলা খারিজের পর তৃণমূলকে আক্রমণ করল গেরুয়া শিবির। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “সত্য প্রতিষ্ঠা পায়। ভারতীয় বিচারব্যবস্থা এখনও শেষ হয়ে যায়নি। ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসীকে কালিমালিপ্ত করা চেষ্টা করেছিলেন।” হাইকোর্টের নির্দেশ নিয়ে সব্যসাচী দত্ত কিংবা তৃণমূলের এখনও কোনও বক্তব্য পাওয়া যায়নি।

বর্তমানে ভারত সেবাশ্রম সঙ্ঘের মুর্শিদাবাদের বেলডাঙা আশ্রমের দায়িত্বে রয়েছেন কার্তিক মহারাজ। পেয়েছেন পদ্মশ্রী সম্মান। বিভিন্ন সময় রাজ্যের শাসকদলের বিরুদ্ধে সরব হতে দেখা যায় তাঁকে। একজন সন্ন্যাসী হয়ে রাজনৈতিক দলের প্রচার করেন বলে তাঁর বিরুদ্ধে লাগাতার সরব হয়েছে তৃণমূল। এই অবস্থায় গত ৩০ এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর তাঁকে আক্রমণ করেছিলেন কার্তিক মহারাজ। তাঁর বক্তব্য অবমাননাকর বলে অভিযোগ তুলে মানহানির মামলা করেন তৃণমূল নেতা সব্যসাচী। সেই মামলাই খারিজ করল হাইকোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *