Pujoy Pulse: হলদিয়ায় পালস ক্যান্টর পৌঁছতেই দৌড়ে যাচ্ছেন পালস-প্রেমীরা, সকলেই বলছেন, 'আরও চাই' - Bengali News | Pujoy Pulse: Pujoy Pluse tableau Reached purba medinipur haldia - 24 Ghanta Bangla News
Home

Pujoy Pulse: হলদিয়ায় পালস ক্যান্টর পৌঁছতেই দৌড়ে যাচ্ছেন পালস-প্রেমীরা, সকলেই বলছেন, ‘আরও চাই’ – Bengali News | Pujoy Pulse: Pujoy Pluse tableau Reached purba medinipur haldia

Spread the love

শুরু হয়ে গিয়েছে টিভি ৯ বাংলা পুজোয় পালস সিজন ৩ এর যাত্রা। তৃতীয় পর্ব এবার নতুন রুপে- ‘গোল কা মোল’। অর্থাৎ গোলমোল যেখানে, পুজোর মজা সেখানে। এবার পালসের ক্যান্টর ঘুরল হলদিয়ায়।

এই পালস গোলমোল টক-মিষ্টি মেশানো তেঁতুলের স্বাদের বিশেষ ক্যান্ডি। যা চেখে দেখতে জমছে ভিড়ও। জড়ো হচ্ছে বহু পথচলতি জনতা। একজন বললেন, ‘গোলমোল নাম দেখে এগিয়ে এলাম। নাম একটু অন্যরকম। কিন্তু স্বাদ অসাধারণ।’ আরেক জন আবার বললেন, ‘এখন তেঁতুল তো আর খাওয়াই হয় না। এই ক্যান্ডিটার মাধ্য়মে আবার তেঁতুলের স্বাদ পেলাম বেশ ভাল লাগল।’

হলদিয়ায় পালস ট্যাবলো পৌঁছতেই দেখা গেল কেউ ঘুরছেন গাড়ির চারপাশে। কেউ অংশ নিচ্ছেন কুইজে। আর তারপর হাতে ক্যান্ডি তুলে নিতেই পালসের স্বাদ পেয়ে মজা পাচ্ছেন। অনেকেই বলছেন, এই টক-ঝাল-মিষ্টি স্বাদে ভরা পালসের তুলনা হয় না। একজন বললেন, “ভাল লাগল। চটপটা। নতুন স্বাদ একদম।”

কিন্তু কেন এমন নাম? এই প্রশ্নের উত্তর কিন্তু পথচলতি মানুষও দিয়েছেন। একজন বললেন, ‘জীবন তো গোলই, আর আমাদের লক্ষ্য সেটাও তো একটা গোল। তাই হয়তো এমন নাম।’ ‘পালস’ বলছে, গোল বাঙালির ঐতিহ্য। গোল শুধুই একটা আকার নয়। মহিলাদের মাথার টিপ থেকে শুরু করে পুজোর থালা, ঢাক, সবই গোল। বাংলা ও বাঙালির ঐতিহ্যের সঙ্গে এই আকার মিশে। আর সেই ঐতিহ্যকেই তুলে ধরছে ‘পুজোয় পালস’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *