PM Modi Met Draupadi Murmu: রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন মোদী, রাইসিনা হিলসে তৈরি হচ্ছে নতুন সমীকরণ? – Bengali News | Pm modi meet president draupadi murmu in rashtrapati bhavan
মুখোমুখি বৈঠকে মুর্মু-মোদীImage Credit: X
নয়াদিল্লি: রাইসিনা হিলসে বসল বৈঠক। রাষ্ট্রপতি ভবনে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কথা বললেন দ্রৌপদী মুর্মুর সঙ্গে। শনিবার নিজের এক্স হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করে সেই সাক্ষাতের কথা জানান রাষ্ট্রপতি। কিন্তু কী নিয়ে আলোচনা চলল? সেটা ধোঁয়াশাই।
সম্প্রতি জাপান ও চিন সফর সেরে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ হলেও, চিন সফরের গুরুত্ব একটু বেশি। এমনকি, সফর শেষ হলেও সাংহাই সম্মেলনে তৈরি হওয়া ‘অলিখিত’ জোট হয়ে উঠেছে বিশ্ব রাজনীতিরও মুচমুচে চর্চার বিষয়। আর সেই আলাপ-আলোচনা-দ্বিপাক্ষিক বৈঠকের পর রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী। তা হলে নয়াদিল্লিতে বদলাচ্ছে সমীকরণ?
বিস্তারিত আসছে….