FIFA ২০২৬ বিশ্বকাপ ফাইনালের নতুন বল Trionda ফাইনাল
নতুন এই বলে বিশেষভাবে স্থান পেয়েছে ২০২৬ বিশ্বকাপের আয়োজক ১৬টি শহর। এর মধ্যে সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ও ফাইনালের আয়োজক ডালাস, আটলান্টা, মায়ামি এবং নিউ জার্সিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি বোস্টন, গুয়াদালাহারা, হিউস্টন, কানসাস সিটি, লস অ্যাঞ্জেলেস, মেক্সিকো সিটি, মনতেরে, ফিলাডেলফিয়া, সান ফ্রান্সিসকো বে এরিয়া, সিয়াটল, টরন্টো এবং ভ্যাঙ্কুভারের নামও গ্রাফিক্স হিসেবে বলে রাখা হয়েছে।
নতুন বল উন্মোচনের সময় ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, বিশ্বকাপের শেষ চারটি ম্যাচে বিশ্বের সেরা ফুটবলারদের পায়ে থাকবে এই বল। তিনি জানান, প্রতিটি পাস, শট, সেভ ও গোলের সঙ্গে বিশ্বকাপের ১৬টি আয়োজক শহরের অবদানও মিশে থাকবে।