GST 2.0: নতুন GST কাঠামোয় কত টাকা বাঁচবে আপনার? হিসাব কষে দিচ্ছে খোদ কেন্দ্র – Bengali News | How much would you after next generation of gst implemented
অর্থমন্ত্রী নির্মলা সীতারামনImage Credit: PTI
নয়াদিল্লি: নতুন জিএসটি-তে আপনার মাসিক বাজেটে কতটা প্রভাব পড়বে, কতটাই বা কমবে খরচ, কোন সামগ্রীর কতই বা দাম, এই সব প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে মানুষের মনে। মাথায় নেই কোন পণ্যের কত দাম। কতই বা তাতে জিএসটি। এবার সেই সমস্যার সমাধান করে দিল কেন্দ্র সরকার।
শনিবার থেকে চালু হয়ে savingswithgst.in পোর্টাল। কিন্তু কী হবে তাতে? নয়াদিল্লি সূত্রে খবর, কোন পণ্য, কত টাকা জিএসটি, কত টাকা সাশ্রয় হবে, সাধারণের এই সকল প্রশ্নেরই উত্তর দেবে এই ওয়েবসাইটটি।
চলতি সপ্তাহের বুধবার পণ্য ও পরিষেবা কর বা জিএসটি নিয়ে দীর্ঘ বৈঠকের পর নতুন কাঠামোর কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। তাতে তারা জানায়, জিএসটি ২.০ থেকে বাদ দেওয়া হয়েছে ১২ এবং ২৮ শতাংশের কাঠামোকে। ফলত পরে থাকছে ৫ এবং ১৮ শতাংশের কাঠামো। এছাড়া কিছু নির্দিষ্ট পণ্যের জন্য ৪০ শতাংশের একটি নতুন জিএসটি কাঠামো তৈরি করা হয়েছে। পাশাপাশি, জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ২২ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে চালু হয়ে যাবে এই নতুন কর কাঠামোটি।
Next-Gen GST is here! Wondering how much you can save?
Add your picks to the cart and see the difference yourself.
👉 Scan the QR or visit https://t.co/dYAivxWwEF to explore now!#NextGenGSTReforms pic.twitter.com/e2CyDSL8GW
— MyGovIndia (@mygovindia) September 6, 2025
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আগেই বলে দিয়েছেন, এই নতুন জিএসটি কাঠামো পূর্বের তুলনায় আরও ভাল, আরও সরল। অবশ্য বিরোধীরা বলছেন, ৮ বছর আগের ভুলই সংশোধন করল কেন্দ্রীয় সরকার। তবে একটা বড় অংশের বক্তব্য, এই নতুন জিএসটি কাঠামোয় মধ্যবিত্তের অনেকটাই সুবিধা হবে। কারণ, এক ধাক্কায় ১২ কিংবা ২৮ শতাংশের কাঠামোয় থাকা পণ্যগুলি নেমে আসবে তার নীচের কাঠামোয়। অর্থাৎ ২৮ শতাংশের কাঠামোর আওতায় থাকা পণ্য় বিক্রি হবে ১৮ শতাংশে। আর ১২ শতাংশের আওতাভুক্ত থাকা পণ্য বিকোবে ৫ শতাংশে।