Calcutta High Court: মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরোধিতায় এবার ধরনায় বসতে চান প্রাক্তন সেনাকর্তারা, হাইকোর্টের দ্বারস্থ - Bengali News | Calcutta high court: Former army officers want to sit on dharna in protest against Chief Minister's remarks, approach Calcutta High Court - 24 Ghanta Bangla News
Home

Calcutta High Court: মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরোধিতায় এবার ধরনায় বসতে চান প্রাক্তন সেনাকর্তারা, হাইকোর্টের দ্বারস্থ – Bengali News | Calcutta high court: Former army officers want to sit on dharna in protest against Chief Minister’s remarks, approach Calcutta High Court

Spread the love

মেয়ো রোডে তৃণমূলের প্রতিবাদ মঞ্চ খোলা (ফাইল ছবি)Image Credit: TV9 Bangla

কলকাতা: মেয়ো রোডে তৃণমূলের প্রতিবাদ মঞ্চ খোলা বিতর্ক। সেনাকে নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরোধিতায় এবার ধরনায় বসতে চলেছেন সেনাবাহিনীর প্রাক্তন আধিকারিকরা। মেয়ো রোডে ধরনায় বসতে চান তাঁরা। এই মর্মে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তাঁরা। আবেদনকারীদের বক্তব্য, সেনাকে নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরোধিতায় ধরনা কর্মসূচি করতে চান সেনাবাহিনীর প্রাক্তন আধিকারিকরা।  পুলিশ অনুমতি না দেওয়ায়  সোমবার ৮ সেপ্টেম্বর ধরনা কর্মসূচির জন্য মামলা দায়ের করার আবেদন। অনুমতি দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ৮ সেপ্টেম্বর শুনানি।

ভিন রাজ্যে বাংলা ভাষায় কথা বলার জন্য হেনস্থার অভিযোগ বাংলার পরিযায়ী শ্রমিকদের। তার প্রতিবাদে মেয়ো রোডে তৃণমূলের প্রতিবাদ মঞ্চ চলছিল। গত সোমবার দুপুরে ‘তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ’ খুলে ফেলেন সেনাকর্মীরা। তা ঘিরে তুলকালামকাণ্ড। ত্রিপল থেকে বাঁশের কাঠামো- ফ্লেক্স সবই খুলে ফেলে সেনা। সেনার বক্তব্য, এই কর্মসূচির জন্য ২ দিনের সময়সীমা চেয়ে আবেদন করা হয়েছিল। কিন্তু দীর্ঘদিন ধরেই সেই এলাকায় মঞ্চ বাঁধা রয়েছে। সেনার তরফ থেকে ওই এলাকায় কোনও কর্মসূচির জন্য ২ দিনের বেশি সময় দেওয়া হয় না। সে কারণেই মঞ্চ খুলেছেন সেনাকর্মীরা। তেমনটাই জানিয়েছিল সেনা।

কিন্তু মঞ্চ খোলার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দাঁড়িয়েই সেনার বিরুদ্ধে সরব হন তিনি। মমতা বলেন, ” সেনাবাহিনী নয়, পিছনে কী আছে? ছুপা রুস্তম বিজেপি পার্টি আছে এবং তাঁদের সরকার আছে ।  আমি যখন এখানে আসছিলাম, আপনারা অনেকে ছবিও পেয়েছেন। প্রায় ২০০-র মতো সেনা, তাঁরা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল । আমি বললাম আপনারা পালিয়ে যাচ্ছেন কেন? আপনারা আমার বন্ধু। এটা আপনাদের দোষ নয়, আপনারা বিজেপির কথায় করেছেন । দিল্লির কথায় করেছেন।” কিন্তু মুখ্য়মন্ত্রীর এই মন্তব্যে বিতর্ক দানা বাঁধে। সুর চড়ান রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *