চায়ের সঙ্গে জমে যাক যাবে পনির চিংড়ি চপ, কীভাবে বানাবেন? রইল রেসিপি – Bengali News | Try this easy recipe at your home
চায়ের সঙ্গে টা হিসেবে যদি চপ চলে আসে, তাহলে তো কথাই নেই। তবে আলুর চপ, বেগুনি তো অনেক হল। এবার না হয়, বাড়িতেই তৈরি করে ফেলুন চিংড়ির চপ। রইল সহজ রেসিপি।
যা যা লাগবে—
পনির ২৫০ গ্রাম, চিংড়ি ২৫০ গ্রাম, ডিম ২টি, পেঁয়াজ ২ টি, রসুন ১ চা চামচ, কাজুবাদাম (কুচি) ১ টেবিল চামচ, ক্যাপসিকাম, কাঁচালঙ্কা ৪-৫টি, নুন, তেল, লেবুর রস ১ চা চামচ, ভিনিগার ২ টেবিল চামচ।
এভাবে তৈরি করুন—
পাতলা ও লম্বা করে পনির কেটে রাখুন। লেবুর রস ও ভিনিগারে ১০ মিনিট ম্যারিনেট করুন। চিংড়ির খোসা ছাড়িয়ে রসুন দিয়ে মিক্সিতে পেস্ট করে নিন। প্যানে তেল দিন। এতে ছোটো করে কাটা ক্যাপসিকাম ও পেঁয়াজ দিয়ে ভাজুন। ভাজা হলে নুন, কাঁচালঙ্কা, বাটা চিংড়ি ও বাদামকুচি দিন। এবার পনিরের টুকরোর ওপরে চিংড়ির পুর দিন। ওপরে আর একটি পনিরের টুকরো দিয়ে ঢাকা দিন। পুরো জিনিসটা ডিমে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো গুড়িয়ে গরম তেলে ভেজে পরিবেশন করুন।