শুভশ্রীকে কেন 'লেডি' সুপারস্টার বলা হবে? প্রশ্ন তুললেন অরিত্র - Bengali News | Aritra Dutta Banik questioned why Subhashree Ganguly should be called a lady superstar - 24 Ghanta Bangla News
Home

শুভশ্রীকে কেন ‘লেডি’ সুপারস্টার বলা হবে? প্রশ্ন তুললেন অরিত্র – Bengali News | Aritra Dutta Banik questioned why Subhashree Ganguly should be called a lady superstar

বেশ কিছু মাস ধরেই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রিলে শুভশ্রীকে ‘লেডি সুপারস্টার’ তকমা দেওয়া হচ্ছে। এই নিয়ে কিছুজন আপত্তি করেছেন। এবার অরিত্র দত্ত বণিক সোশ্যাল মিডিয়াতেই প্রশ্ন তুললেন, এই তকমা নিয়ে।

অরিত্র লিখেছেন, ”অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিকে পপুলার মিডিয়াতে লেডি সুপারস্টার বলা হয় কেন? এই লেডি শব্দটি বাতিল করা উচিত বলে আমি মনে করি। দেব, জিৎ বা প্রসেনজিৎকে স্টার বলার সময় কি আমরা জেন্টস সুপারস্টার বলি? তা হলে শুভশ্রীর ক্ষেত্রে লেডি কথাটা আলাদা করে জুড়ে দেওয়ার অর্থ যে স্টার কেবলমাত্র পুরুষরাই হতে পারেন! লেডিসদের জন্যে স্টার হতে গেলে আলাদা কোনও ক্রাইটেরিয়া আছে?

শুভশ্রীর নিজের বিরাট ফ্যান ক্লাব রয়েছে, কয়েক লাখ মানুষ তাঁর অনুগামী, পোস্টারে তাঁর মুখ দেখে হাজার হাজার টিকিট বিক্রি হয়, বা ওটিটিতে সাবস্ক্রাইবার আসেন। সাম্প্রতিক একাধিক ছবিতে শুভশ্রী অভিনেত্রী হিসেবে পুরুষ হিরোর ব্র্যা্যান্ডিং-এর বাইরে বেরিয়ে নিজের চরিত্রের অভিনয় দিয়ে বহু মানুষের মন জয় করেছেন। মহিলা বলে আলাদা করে “লেডি” ক্লাসিফিকেশন করে সরিয়ে দিলে তাঁকে এবং অন্যান্য মেয়েদের যারা ওঁর মতো ফিল্ম ও মডেলিং-এ সফল হতে চাইছেন, তাঁদের দুর্বল করে দেখা হচ্ছে। আমি মনে করি শুভশ্রী লেডি বলে নয়, নিজের কাজের সাফল্যের কারণে সরাসরি একজন “স্টার” বা “সুপারস্টার” টাইটেল পাওয়ার যোগ্য। লেডি-টেডি এসব বলা বন্ধ করা হোক।”

লক্ষণীয় সম্প্রতি নায়ক দেব এক সাক্ষাত্‍কারে শুভশ্রীকে সুপারস্টার তকমা দিয়েই উল্লেখ করেছেন। লেডি শব্দের ব্যবহার করেননি। ‘পরাণ যায় জ্বলিয়া রে’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন দেব-শুভশ্রী-অরিত্র। অরিত্র তখন শিশু শিল্পী ছিলেন। শুভশ্রী আর অরিত্র একটা ওয়েব সিরিজে কাজ করলেন, যে কাজ মুক্তি পাবে সামনেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *